সুশান্তের মৃত্যু নিয়ে জর্জরিত সালমান, মুখ খুললেন বাবা সেলিম খান

১৮ জুন ২০২০, ০১:৩৫ PM

© এনডিটিভি

অকালে পৃথিবী ছেড়ে চলে গেছেন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। কিন্তু তারপর থেকেই এই মৃত্যুকে ঘিরে শুরু হয়েছে বহু জল্পনা। যেন বহুদিনের জমে থাকা ধোঁয়াশা দিনে দিনে পরিষ্কার হয়ে উঠছে। অতিরিক্ত মানসিক চাপ সহ্য করতে না পরে যখন আত্মহননের পথ বেছে নেন সুশান্ত, তখন একের পর এক অভিযোগের আঙ্গুল উঠতে দেখা গেছে সালমান খানের দিকে।

সালমানের ‘দাবাং’-এর পরিচালক অভিনব কাশ্যপ সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করেন, যা ঘিরে দানা বাঁধে বহু জল্পনা। তিনি সরাসরি তাঁর কেরিয়ার খারাপ করার আরোপ তোলেন সালমান ও তাঁর পরিবারে দিকে। তাঁর পোস্টে তিনি সলমান খান, আরবাজ খান, সোহেল খান সহ তাঁদের বাবা সেলিম খানের দিকেও তুলেছেন অভিযোগের আঙ্গুল।

সম্প্রতি এই বিষয়ে মুখ খুলেছেন তার বাবা সেলিম খান। তিনি বলেছেন, ‘হ্যাঁ, আমরাই তো সব খারাপ করেছি। তবে এর সঙ্গে আমার বাবা, দাদুর নামটাও দেওয়া উচিত ছিল।’

সেলিম খান অভিনব কাশ্যপের অভিযোগের পর বোম্বে টাইমসে ইন্টারভিউ দেন। তিনি বলেন, ‘আজ্ঞে হ্যাঁ, আমরাই সব খারাপ করেছি। আগে আপনি গিয়ে ওনার সিনেমাগুলো দেখুন, তারপর আমরা কথা বলব। উনি নিজের বক্তব্যে আমরা নামও তুলেছেন, আমার মনে হয় উনি বোধহয় আমার বাবার নাম জানেন না। ওনার নাম ছিল রশিদ খান।’

তিনি আরও বলেন, ‘ওনার আমার বাবা ও ঠাকুরদার নামও উল্লেখ করা উচিত ছিল। উনি যা করতে চাইছেন করতে দিন। আমি ওনার কথার উত্তর দিয়ে নিজের সময় নষ্ট করতে চাইনা।’ প্রসঙ্গত, তিনি জানিয়েছিলেন, অষ্টবিনায়ক ফিল্মসের তাঁর একটি প্রজেক্ট নাকি আরবাজ খান নষ্ট করে দিয়েছেন।

সলমান খান ও তাঁর পরিবারের দিকে অভিযোগের আঙ্গুল তুলে অভিনব কাশ্যপ একটি পোস্টে লেখেন, ‘আমাকে প্রচণ্ড ভয় দেখানো হয়েছিল। অষ্টবিনায়ক ফিল্মসের আমার একটি প্রজেক্ট না আরবাজ খান নষ্ট করে দেন, আমি মিস্টার রাজ মেহতার কথা শুনে এই প্রজেক্টে স্বাক্ষর করেছিলাম। আমার সঙ্গে কাজ করলে তাঁকেও পরিণাম ভোগ করতে হবে, এমন ভয়ও দেখানো হয়েছিল তাঁকে।’

তিনি বলেন, ‘আমি শ্রী অষ্ট-বিনায়কের পয়সা ফিরিয়ে দিই এবং তারপর ওয়েকম পিকচার্স-এ যাই। সেখানেও তাঁরা একই রকম কাজ করে, আমার সিনেমা ‘বেশরম’ মুক্তি পাওয়ার ঠিক আগে ওঁদের পিআরও আমার নাম কুৎসা রটায় এবং ঋণাত্মক ক্যাম্পেনিং চালাতে থাকে।’ খবর: এনডিটিভি।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের বিষয়ে যা বললেন শিক্ষাম…
  • ০৮ এপ্রিল ২০২৬
সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের আয়কর নথি জব্দের আদেশ
  • ০৮ এপ্রিল ২০২৬
৬ মাসের মধ্যে ফ্রি ওয়াই-ফাই সুবিধা পাচ্ছে সাড়ে ১০ হাজার শিক…
  • ০৮ এপ্রিল ২০২৬
ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশের পর জাবির তদন্ত কমিটি
  • ০৮ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনে ভূমি অধিগ্রহণ…
  • ০৮ এপ্রিল ২০২৬
হবিগঞ্জে দুই ফিলিং স্টেশনকে জরিমানা ৩০ হাজার টাকা
  • ০৮ এপ্রিল ২০২৬
close