‘তুমি আমার হৃদয়ের অর্ধেক নিয়ে চলে গেলে’

১৭ জুন ২০২০, ০৬:০৮ PM

© ফাইল ফটো

হাল সেশনের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু কেউ মেনে নিতে পারছে না। মাত্র ৩৪ বছর বয়সী প্রতিভাবান এই অভিনেতার মৃত্যুতে তাই ভেঙে পড়েছে পুরো বলিউড। সুশান্তের মৃত্যু কাঁদিয়েছে তার সাবেক প্রেমিকাদেরও।

সাবেকদের একজন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। সামাজিক যোগাযোগমাধ্যমে এই অভিনেত্রী সুশান্তকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন। জানিয়েছেন সুশান্তকে নিয়ে তার অনুভূতির কথা। বলেছেন ‘সুশান্ত ছিল তার হৃদয়ের অর্ধেক জুড়ে। বাকিটা জীবন তাকে অর্ধেক হৃদয় নিয়েই থাকতে হবে। নিচে দ্যা ডেইলি ক্যম্পাসের পাঠকদের জন্য কৃতি শ্যাননের স্ট্যাটাসটির বাংলায় অনুবাদকৃত অংশটি তুলে ধরা হলো...

‘‘সুশ, জানতাম তোমার মেধাবী মন যেমন তোমার সবচেয়ে ভাল বন্ধু তেমনি তোমার ভীষণ, ভী-ষ-ণ খারাপ শত্রু। তোমার সেই মন আজ আমায় পুরোপুরিভাবে ভেঙে দিয়ে চলে গেল! যেই তুমি নেই শুনলাম, খুব কষ্ট হল জেনে, এমন একটা সময়ও তোমার গেছে যখন বাঁচার চেয়ে মরে যাওয়াটাই সহজ হয়ে উঠেছিল! সেই যন্ত্রণাটা অতীত করে দিতে তোমার পাশে যদি মানুষ থাকতো... তুমি যদি তোমার ভালোবাসার মানুষদের এভাবে না সরিয়ে দিতে...আমি যদি যন্ত্রণায় ভেঙে টুকরো হয়ে ছড়িয়ে যাওয়া তোমার মন জোড়া লাগাতে পারতাম...যদি তোমার ব্যথার প্রলেপ হয়ে উঠতে পারতাম.... কিন্তু পারিনি... আমি কত কিছুই চেয়েছি... আমার হৃদয়ের আধখানা অংশ হারিয়ে ফেললাম...বাকি আধখানা হৃদয় নিয়েই পুরো জীবন আমায় বেঁচে থাকতে হবে। যেখানে জুড়ে থাকবে শুধুই তুমি....কখনই তোমার সুখ কামনা প্রার্থনা থামিয়ে দিইনি, কখনো দেবো না।’’

দিনে শ্রম, রাতে পড়াশোনা—অভাবকে জয় করে বিশ্ববিদ্যালয়ে আবদুল …
  • ০৬ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক: বেড়েছে বেতন, কমেনি ছয় বৈষম্য
  • ০৬ অক্টোবর ২০২৬
‘আমি পোশাক লাগিয়েছি ঘুসের টাকা দিয়ে, ঘুস খাওয়ার জন্যই’— ভাই…
  • ০৬ অক্টোবর ২০২৬
কর্মসংস্থান নিশ্চিত না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: আন্দোলনরত …
  • ০৬ অক্টোবর ২০২৬
যবিপ্রবির সেই ‘কালো রাত’: মুখোশধারীদের হামলা-লুট, ৯ বছরেও হ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬