বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর আত্মহত্যার চেষ্টা, বাঁচিয়ে দিল ফেসবুক!

১৭ জুন ২০২০, ০৩:৫২ PM

© ফাইল ফটো

ভারতে বান্ধবীর সাথে ঝগড়া করে আত্মহত্যার সিদ্ধান্তের আগে ফেসবুকে তা ফলাও করে পোস্ট করেছিলেন কলকাতার রিজেন্ট পার্কের এক যুবক। আর এতেই পুলিশের তৎপরতায় ঠেকানো যায় আত্মহত্যা, বেঁচে যায় যুবক।

ভারতের টলিউড ইন্ডাস্ট্রিতে স্ক্রিপ্ট রাইটারের কাজ করেন ওই তরুণ। গতকাল মঙ্গলবার দুপুর দুইটার দিকে তিনি একটি পোস্ট করেন। তার স্ট্যাটাসে আত্মহত্যা করতে চলেছেন, সেই বিষয়টি স্পষ্ট ছিল।

সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট দেখে কেউ খবর দেন পুলিশে। এরপর যুগ্ম কমিশনার ক্রাইম মুরালিধর শর্মার কাছে খবর যেতেই তিনি লোকাল থানাকে বিষয়টি জানান। টাওয়ার লোকেশন ট্রেস করে পুলিশ তার বাড়িতে পৌঁছায়।

পরিবার সূত্রে জানা যায়, ওই যুবক কিছুক্ষণ আগেই বাড়ি থেকে বেড়িয়েছেন। টাওয়ার ট্রেস করে এলাকার বড়ুয়াপাড়ার ফ্ল্যাটে পুলিশ পৌঁছালে ওই যুবককে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। পরে তাকে হাসপাতালে নেয়া হলে জীবন ফিরে পায় ওই যুবক।

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে বদলি-পদায়ন বন্ধ
  • ০৬ অক্টোবর ২০২৬
দিনে শ্রম, রাতে পড়াশোনা—অভাবকে জয় করে বিশ্ববিদ্যালয়ে আবদুল …
  • ০৬ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক: বেড়েছে বেতন, কমেনি ছয় বৈষম্য
  • ০৬ অক্টোবর ২০২৬
‘আমি পোশাক লাগিয়েছি ঘুসের টাকা দিয়ে, ঘুস খাওয়ার জন্যই’— ভাই…
  • ০৬ অক্টোবর ২০২৬
কর্মসংস্থান নিশ্চিত না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: আন্দোলনরত …
  • ০৬ অক্টোবর ২০২৬
যবিপ্রবির সেই ‘কালো রাত’: মুখোশধারীদের হামলা-লুট, ৯ বছরেও হ…
  • ০৬ অক্টোবর ২০২৬