© ফাইল ফটো
রোববার হাল সেশনের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেছে। মুম্বাই বান্দ্রার নিজ ফ্ল্যাট থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। সুশান্তের মৃত্যুর জট যেন খুলছেই না। এরই মধ্যে সুশান্তের গৃহপরিচারক ভারতীয় গণমাধ্যমগুলোকে দিয়েছেন চাঞ্চল্যকর তথ্য।
পরিচারক জানান, মৃত্যুর দিন ভোর সাড়ে ৬ টায় ঘুম থেকে উঠেছিলেন সুশান্ত। এর পর সকাল সাড়ে নয়টা নাগাদ জুস খেয়ে ঘরের দরজা বন্ধ করে দিয়েছিলেন তিনি। এর পর হাজার বার দরজায় কড়া নাড়া সত্ত্বেও সাড়া পাওয়া যায়নি তাঁর।
সাড়া না পেয়ে ফিরে যান পরিচারক। আবার আসেন দুপুরের খাবার নিয়ে। তখনও একই ঘটনা। এবার কু-ডাক ডেকে ওঠে পরিচারকের মনে। বার বার দরজা ধাক্কানোর পরেও অভিনেতা সাড়া না দেওয়ায় তিনি ফোন করেন গুরুগ্রামে থাকা সুশান্তের বোনকে। খবর দেওয়া হয় পুলিশে। এর পরেই লক ভাঙার মিস্ত্রী ডেকে খোলা হয় সুশান্তের ঘরের দরজা। দরজার ওপারে তখন শিলিং থেকে ঝুলছে সুশান্তের দেহ!
ওই গৃহপরিচারক জানিয়েছেন, অর্থ কষ্টে ভুগছিলেন এম এস ধোনি খ্যাত এই নায়ক। নাম প্রকাশ না করার শর্তে ওই গৃহপরিচারক গণমাধ্যমকে জানান, স্যার (সুশান্ত) আমাকে বলেছিলেন, আমাকে ধার মেটাতে হচ্ছে, তোমার বেতন দিতে পারব কিনা জানি না।
ওই পরিচারক জানান, মৃত্যুর দশদিন আগে থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এই অভিনেতা। কারও সঙ্গে সেভাবে কথাও বলছিলেন না তিনি। বাজারের ধার-বাকি মেটাতে হচ্ছে তাঁকে, তাই এই মুহূর্তে তাদের বেতন দিতে পারা নিয়েও সন্দেহ প্রকাশ করেছিলেন সুশান্ত।
তবে মুম্বাই পুলিশ জানায়, সুশান্তের ব্যঙ্ক অ্যাকাউন্ট ঘেটে এখনও পর্যন্ত কোনও অস্বাভাবিক লেনদেন চোখে পড়েনি। এমনকি তার বোনও জানিয়েছেন, অর্থকষ্টে ভুগছিলেন না তিনি।