পিএইচপি কুইজ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন সিদ্রাতুল রানার আপ রাসেল

১৩ জুন ২০২০, ০১:৪৮ PM

© টিডিসি ফটো

‘কনফেডারেশন ফর ফিজিক্যাল থেরাপি এন্ড হেল্থ’র উদ্যোগে আয়োজিত পিএইচপি কুইজ টুর্নামেন্ট মে-২০২০ এর পূর্ণাঙ্গ ফলাফল আজ শনিবার প্রকাশিত হলো। পুরো টুর্নামেন্টটি চারটি রাউন্ডে বিভক্ত ছিল। যার প্রতিটি রাউন্ডে ৩০টি করে এমসিকিউ প্রশ্ন এবং প্রতিটি প্রশ্নের জন্য নির্ধারিত সময় ছিল ৪০ সেকেন্ড।

টুর্নামেন্টের সর্বপ্রথমেই ছিল কোয়ালিফিকেশন রাউন্ড যেখানে গণ বিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপি বিভাগের চলমান যেকোন ছাত্র অংশগ্রহণ করতে পেরেছে। প্রথম রাউন্ড অর্থাৎ কোয়ালিফিকেশন রাউন্ডে যাদের মার্কস ৫০% বা তার বেশি ছিল তারা প্রাইমারি রাউন্ডে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে। আর প্রাইমারি রাউন্ডে যাদের স্কোর ৬০% বা তার বেশি ছিল তারা সেকেন্ডারি রাউন্ডের জন্য মনোনীত হয়েছে এবং অনুরূপভাবে এই রাউন্ডে যাদের স্কোর ৭০% বা তার বেশি ছিল কেবল মাত্র তারাই ফাইনাল রাউন্ডে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে।

সবগুলো রাউন্ডের ফলাফল হিসেব করে রাউন্ড উইনার হয়েছেন যথাক্রমে অন্তরা অন্তু (জিবি ফিজিও ৩৩ তম ব্যাচ), লামিয়া তন্দ্রা (৩১ তম ব্যাচ), সিদ্রাতুল মুনতাহা (৩০ তম ব্যাচ) এবং রাসেল আহমেদ (৩১ তম ব্যাচ) এবং টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছেন সিদ্রাতুল মুনতাহা (৩০ তম ব্যাচ), রানার আপ হয়েছেন রাসেল আহমেদ (৩১ তম ব্যাচ)।

কুইজ চ্যাম্পিয়ন সিদ্রাতুল মুনতাহা বলেন, ‘আমরা প্রতিমাসেই এ ধরনের প্রতিযোগিতামূলক আয়োজনে অংশগ্রহণ করতে চাই। এর মাঝে আমরা আমাদের প্রতিভা প্রকাশিত করতে পারি। কনফেডারেশন ফর ফিজিক্যাল থেরাপি এন্ড হেল্থকে অনেক বেশি ধন্যবাদ।’

প্রতিযোগিতায় আর্থিক সহায়তাসহ সামগ্রিকভাবে সার্বক্ষণিক সহযোগিতা করেছেন ডা. সজিবুর রহমান এবং কুইজটি পরিচালনা করেছেন সংগঠনের প্রধান প্রতিষ্ঠাতা সদস্য ডা. মো. আনিছুর রহমান সহ অন্যান্য প্রতিষ্ঠাতা সদস্য এবং কার্যকরী পরিষদ সদস্যবৃন্দ।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, যেসকল কার্যক্রম শিক্ষার্থীদের প্রতিভা বিকশিত করতে সাহায্য করে তারা সে ধরনের কার্যক্রম অব্যাহত রাখবো।

বিদ্যুৎস্পৃষ্ট স্কুলছাত্রকে উদ্ধারে গিয়ে একই পরিবারের দুইজন…
  • ০৩ এপ্রিল ২০২৬
খাটে ছেলের মরদেহ, ফ্যানে ঝুলছিলেন মা
  • ০৩ এপ্রিল ২০২৬
শেরপুরে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
  • ০৩ এপ্রিল ২০২৬
জগন্নাথ হলে কবি নজরুল কলেজছাত্রকে রাখা নিয়ে তর্ক-বির্তক, ঢা…
  • ০৩ এপ্রিল ২০২৬
জুয়া খেলার সময় জামায়াত নেতার ভাইসহ আটক ৬
  • ০৩ এপ্রিল ২০২৬
গুচ্ছের বি ইউনিটের ভর্তি পরীক্ষায় ইবি কেন্দ্রে উপস্থিতি ৮৬ …
  • ০৩ এপ্রিল ২০২৬