নিজের গায়ের রং নিয়ে আমি গর্বিত: স্যামি

১২ জুন ২০২০, ০৩:০৭ PM

© ফাইল ফটো

যুক্তরাষ্ট্রে সম্প্রতি পুলিশের হাতে জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর বর্ণবাদবিরোধী আন্দোলনে সারাবিশ্ব উত্তাল হয়ে উঠেছে। এরই মধ্যে এবার ক্যারিবীয় তারকা ড্যারেন স্যামি ফাঁস করলেন আইপিএলে বর্ণবাদের শিকার হওয়া ঘটনার কথা। ভারতে আইপিএলে খেলার সময় স্যামি বর্ণবাদের শিকার হয়েছেন! আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদে খেলার সময় তাকে এবং শ্রীলঙ্কার থিসারা পেরেরাকে অনেকে ‘কালু’ বলে ডাকত।

যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন ভারতীয় ক্রিকেটাররা। তবে ২০১৪ সালে ইন্সটাগ্রামে একটি ছবি পোস্ট করে স্যামির নাম হিসেবে ‘কালু’ লিখেছিলেন ভারতীয় পেসার ইশান্ত শর্মা। তবে ইশান্তের নাম এখনও ফাঁস করেননি স্যামি। তার ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদ বিষয়টি সমাধানের জন্য স্যামির সঙ্গে যোগাযোগ করে যাচ্ছেন।

অবশ্য এই ক্যারিবীয় অল-রাউন্ডার নিজের গায়ের রং নিয়ে গর্বিত। তিনি বলেছেন, ‘আমি এখানে দাঁড়িয়ে কিছু একটা দেখছি, আপনি আমার মুখোমুখি দাঁড়িয়ে এর অন্য পাশটা দেখছেন। দুজনের দৃষ্টিভঙ্গি কিন্তু মিলবে না। আমি একটা জিনিস পরিষ্কার করতে চাই। আপনি হয়তো কী সুন্দর চকলেট কালারের পুরুষ দাঁড়িয়ে আছে। আমি নিজের চামড়ার রঙ নিয়ে খুব ভালো আছি।’

স্যামি আরও জানান, কাউকে ক্ষমা চাওয়ানোর জন্য তিনি এ প্রসঙ্গ আনেননি। বরং সবাই যেন এ বিষয়ে সচেতন হয় এটিই স্যামির মূল লক্ষ্য। তিনি চান সবার জন্য সমান অধিকার। স্যামি বলেন, ‘অন্য কেউ আমাকে মানসিকভাবে ছোট করবে, সেই সুযোগ আমি দেই না। আমি আমার গায়ের রঙ নিয়ে গর্বিত। তাই আমার কাছে ক্ষমা চাক বা না চাক, এতে একটা বিষয় বদলাবে না যে কৃষ্ণাঙ্গ হওয়ায় আমি কতটা গর্বিত। এটা কখনও বদলাবে না।’

সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
  • ০৬ এপ্রিল ২০২৬
ওরশ থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত …
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬