করোনার কারণে শ্রীলঙ্কায় যাচ্ছে না ভারত

১২ জুন ২০২০, ০৯:২৯ AM

© ফাইল ফটো

চলতি মাসেই শ্রীলঙ্কার সাথে তিন ওয়ানডে ও তিন টোয়েন্টি খেলার কথা থাকলেও মহামারি করোনা পরিস্থিতিতে শ্রীলঙ্কায় দল পাঠানো সম্ভব নয় বলে গতকাল আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

ভারতে অস্বাভাবিকভাবে বাড়তে থাকা করোনা সংক্রমণের জেরে ভারতীয় ক্রিকেটাররা এখনও ঘরবন্দী। অনুশীলন নয়, আপাতত তাঁরা ভারতীয় সরকারের স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ থাকার চেষ্টা করছেন। এই অবস্থায় দলের পক্ষে বিদেশ সফর সম্ভব নয় বলে জানান দেশটির ক্রিকেট বোর্ডের কোষাধাক্ষ্য অরুণ সিং ধুমাল।

তিনি বার্তা সংস্থা রয়টার্সকে জানান, ভবিষ্যৎ সফরসূচি নিয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তবে দলের পক্ষে এখন ভ্রমণ করা সম্ভব নয়। এটা নিরাপদও হবে না। সুবিধাজনক সময়ে আমরা চেষ্টা করব সফরটা করতে।

এদিকে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি) এখনও আশা হারায়নি। চেষ্টা করছে ভারত সিরিজটা যেন দুই মাস পরে হলেও হয়। বোর্ডটির এক কর্মকর্তা ক্রিকইনফোকে জানিয়েছেন, তারা দুই মাসের মধ্যে সিরিজটা আয়োজন করতে সরকারের অনুমোদন নেওয়ার চেষ্টা করছেন। যদি সিরিজ আগস্টে হয়, সেক্ষেত্রে সরাসরি শ্রীলঙ্কা সরকারের পক্ষ থেকে ভারতীয় সরকারকে নিশ্চয়তা দিতে হবে। দিতে হবে খেলোয়াড়দের স্বাস্থ্যপরিকল্পনা ও নিরাপদ ভ্রমণের সব নিশ্চয়তা। এত সব ঝক্কি পেরিয়ে এসএলসি আদৌ ভারত সিরিজ আয়োজন করতে পারবে কিনা, সেটিই প্রশ্ন।

এদিকে শ্রীলঙ্কান বোর্ড তাই আশা নিয়ে তাকিয়ে আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দিকে। জুলাই-আগস্টে তিন টেস্ট খেলতে বাংলাদেশ দলের শ্রীলঙ্কায় যাওয়ার কথা। কিন্তু করোনা ভাইরাস পরিস্থিতিতে এ সিরিজ নিয়েও শঙ্কার কমতি নেই। বিসিবি অবশ্য জানিয়েছে, দ্রুতই জানিয়ে দেবে তাদের সিদ্ধান্ত।

দিনে শ্রম, রাতে পড়াশোনা—অভাবকে জয় করে বিশ্ববিদ্যালয়ে আবদুল …
  • ০৬ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক: বেড়েছে বেতন, কমেনি ছয় বৈষম্য
  • ০৬ অক্টোবর ২০২৬
‘আমি পোশাক লাগিয়েছি ঘুসের টাকা দিয়ে, ঘুস খাওয়ার জন্যই’— ভাই…
  • ০৬ অক্টোবর ২০২৬
কর্মসংস্থান নিশ্চিত না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: আন্দোলনরত …
  • ০৬ অক্টোবর ২০২৬
যবিপ্রবির সেই ‘কালো রাত’: মুখোশধারীদের হামলা-লুট, ৯ বছরেও হ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬