সাহায্য নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মুশফিক

১১ জুন ২০২০, ০১:০৫ PM

© ফাইল ফটো

মহামারি করোনাকালীন সময়ে দেশের নিম্ন আয়ের মানুষেরা সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। এমনকি কর্মহীন হয়ে যাচ্ছে অনেক মানুষ। এবার এমন সব মানুষদের পাশেই দাঁড়াতে দেখা যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

করোনার প্রকোপে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঘিরে জীবিকা নির্বাহ করা এমন অসংখ্য দোকানির আয়-রোজগারের পথও বন্ধের মুখে গত কয়েক মাস ধরে। এবার নিজ বিশ্ববিদ্যালয়ের পাশের এ রকম শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা দিতে চলেছেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আতিকুর রহমান তাঁর ছাত্রের এগিয়ে আসার ব্যাপারটি তুলে ধরেছেন এভাবে, বিশ্ববিদ্যালয়ের আশপাশে অসংখ্য দোকান রয়েছে জানেন। খাবার থেকে শুরু করে নিত্যপণ্যের দোকান। শিক্ষার্থীরাও এসব দোকানের ওপর নির্ভরশীল। কিন্তু গত কয়েক মাস ধরে বন্ধ থাকায় থমকে আছে এই ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবন। ওদের জন্য কিছু করার কথা বলার সঙ্গে সঙ্গেই মুশফিক রাজি হয়ে যায়। ও এসব পরিবারকে এক মাসের খোরাকি দেবে। ১০০-র বেশি পরিবার হবে এ রকম।

তিনি আরও বলেন, আমরা তালিকা করছি। আরো বেশিও হতে পারে সংখ্যাটি। আমি যতদূর জানি, মুশফিক এর আগে জাহাঙ্গীরনগরের অনেক শিক্ষার্থীকেও সহায়তা করেছে।

নোবেল সাহিত্য পুরস্কারের দৌড়ে ২ নারী লেখক
  • ০৬ অক্টোবর ২০২৬
আগানগর আদর্শ কলেজে ৮ পদে নিয়োগ, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত
  • ০৬ অক্টোবর ২০২৬
ঢাবির অক্টোবর ট্র্যাজেডিতে ৪০ জন নিহতের ৪১ বছর, কর্মসূচি ঘো…
  • ০৬ অক্টোবর ২০২৬
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে বদলি-পদায়ন বন্ধ
  • ০৬ অক্টোবর ২০২৬
দিনে শ্রম, রাতে পড়াশোনা—অভাবকে জয় করে বিশ্ববিদ্যালয়ে আবদুল …
  • ০৬ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক: বেড়েছে বেতন, কমেনি ছয় বৈষম্য
  • ০৬ অক্টোবর ২০২৬