উড়ন্ত বিমানের উপর ৩ দিক থেকে বজ্রপাত (ভিডিও)

১১ জুন ২০২০, ০৮:৪৭ AM

© প্রতীকী ছবি

অবতরণের সময় একটি বিমানে তিন দিক থেকে তিনটি বজ্রপাত ছুঁয়ে গেল। এমনই একটি দৃশ্য ধরা পড়ল ক্যামেরায়। এটি লন্ডনের হিথরো বিমানবন্দরের আকাশের ঘটনা। বিমানবন্দরের কাছে একটি বহুতল থেকে এক ব্যক্তি বিমানটির অবতরণের দৃশ্য ক্যামেরাবন্দি করছিলেন। তখনই এমন ঘটনা তার ক্যামেরাতে ধরা পড়ে। পরে যা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যাচ্ছে, মেঘাচ্ছন্ন আকাশ, একটি বিমান গতি কমিয়ে নেমে আসছে। কয়েক সেকেন্ড পরেই কয়েক মুহূর্তের জন্য গোটা আকাশ আলোয় ভরে ওঠে। বিদ্যুতের তিনটি রেখা বিমানটিকে ছুঁয়ে যায়। যিনি সেই দৃশ্য ক্যামেরাবন্দি করছিলেন, এমন ঘটনা দেখতে পেয়ে তিনিও অবাক হয়ে যান। তার মুখ থেকে বিস্ময়সূচক শব্দ বেরিয়ে আসে।

বজ্রের তিনটি রেখা বিমানটিতে স্পর্শ করলেও বিমানটির কোনও ক্ষতি হয়নি। স্বাভাবিকভাবেই অবরতণ করে সেটি। কোনও যাত্রীরও কোনও সমস্যা হয়নি বলে জানা গিয়েছে। আসলে এই সব বিমানগুলো এমন ভাবে তৈরি করা হয় যাতে বজ্রপাত হলেও কোনও ক্ষতি না হয়। বিমানের বাইরের দিকে এমন একটি আবরণ থাকে, যার ফলে বিমানের কোনও যন্ত্র বা যাত্রীদের উপর কোনও প্রভাব না পড়ে।
বিমানে এমন বজ্রপাতের ঘটনা মাঝেমধ্যেই হয়। কিন্তু সেগুলো যাত্রীরা বুঝতেও পারেন না। হয়তো জানালা দিয়ে আলোর একটা ঝলক দেখতে পান, এই পর্যন্ত। কিন্তু উড়ন্ত অবস্থায় এমন বজ্রপাতের ফলেও বিমানগুলোর সাধারণত কোনও ক্ষতি হয় না। সূত্র : আনন্দবাজার পত্রিকা।

দিনে শ্রম, রাতে পড়াশোনা—অভাবকে জয় করে বিশ্ববিদ্যালয়ে আবদুল …
  • ০৬ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক: বেড়েছে বেতন, কমেনি ছয় বৈষম্য
  • ০৬ অক্টোবর ২০২৬
‘আমি পোশাক লাগিয়েছি ঘুসের টাকা দিয়ে, ঘুস খাওয়ার জন্যই’— ভাই…
  • ০৬ অক্টোবর ২০২৬
কর্মসংস্থান নিশ্চিত না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: আন্দোলনরত …
  • ০৬ অক্টোবর ২০২৬
যবিপ্রবির সেই ‘কালো রাত’: মুখোশধারীদের হামলা-লুট, ৯ বছরেও হ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬