আগের অবস্থান থেকে সরল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

১০ জুন ২০২০, ০৮:১০ PM
মারিয়া ভ্যান কেরখোভে

মারিয়া ভ্যান কেরখোভে © ফাইল ফটো

উপসর্গহীন করোনাভাইরাসে আক্রান্তদের মাধ্যমে সংক্রমণের ঝুঁকি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের আগের বক্তব্য থেকে সরে এসেছে। এর আগে করা মন্তব্যকে ‘ভুল বোঝাবুঝি’ বলে জানিয়েছেন সংস্থাটির শীর্ষ কর্মকর্তা মারিয়া ভ্যান কেরখোভে।

সংস্থাটি বলছে, উপসর্গহীন এমন রোগী থেকে করোনাভাইরাস সংক্রমণ কতটা ছড়ায়, তা এখনো অনেকটা অজানা রয়েছে। যদিও এর আগে মারিয়া ভ্যান কেরখোভে বলেছেন, উপসর্গহীন রোগীদের মাধ্যমে অন্য ব্যক্তিদের মধ্যে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার ঘটনা ‘বিরল’।

যেসব দেশে কঠোরভাবে কন্টাক্ট ট্রেসিং করা হয়েছে, সেসব দেশ থেকে তথ্য-উপাত্ত পাঠানো হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থায়। সেগুলো বিশ্লেষণ করেই এই সিদ্ধান্তে উপনীত হওয়া গেছে বলে জানিয়েছিলেন মারিয়া।

সংস্থাটির এই মন্তব্যের তীব্র সমালোচনা করেন বিশেষজ্ঞরা। তার এ বক্তব্যের পর স্বাস্থ্য বিশেষজ্ঞ ও চিকিৎসকেরা সামাজিক যোগাযোগের মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখাতে শুরু করেন। এরপরই ২৪ ঘণ্টার মধ্যে বিশেষ সংবাদ সম্মেলন করে আগের অবস্থান সরে আসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

নোবেল সাহিত্য পুরস্কারের দৌড়ে ২ নারী লেখক
  • ০৬ অক্টোবর ২০২৬
আগানগর আদর্শ কলেজে ৮ পদে নিয়োগ, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত
  • ০৬ অক্টোবর ২০২৬
ঢাবির অক্টোবর ট্র্যাজেডিতে ৪০ জন নিহতের ৪১ বছর, কর্মসূচি ঘো…
  • ০৬ অক্টোবর ২০২৬
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে বদলি-পদায়ন বন্ধ
  • ০৬ অক্টোবর ২০২৬
দিনে শ্রম, রাতে পড়াশোনা—অভাবকে জয় করে বিশ্ববিদ্যালয়ে আবদুল …
  • ০৬ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক: বেড়েছে বেতন, কমেনি ছয় বৈষম্য
  • ০৬ অক্টোবর ২০২৬