নতুন দায়িত্বে উনের বোন

১০ জুন ২০২০, ০৮:০২ PM

© ফাইল ফটো

উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং নতুন দায়িত্ব পেয়েছেন। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে প্রচারণার নেতৃত্ব দেবেন তিনি। বিশ্লেষকরা মনে করছেন, নতুন দায়িত্ব গ্রহণের মাধ্যমে ভাইকে সহযোগিতার পাশাপাশি স্বতন্ত্র নীতি নির্ধারণের দায়িত্ব পেলেন কিম ইয়ো।

উত্তর কোরিয়ার এই শীর্ষ নেতার একমাত্র স্বজনকে চলতি বছর রাজনৈতিক অঙ্গনে প্রভাবশালী করতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা। এরই ধারাবাহিকতায় কিম ইয়ো জংকে এই দায়িত্ব দেয়া হয়েছে বলে অভিমত সংশ্লিষ্টদের।

২০১৮ সালে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত শীতকালীন অলিম্পিকে উত্তর কোরিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে আন্তর্জাতিক নজর কাড়েন কিম ইয়ো জং। এর পর থেকে তাকে প্রায়ই ভাই উনের সবকিছু দেখভাল করতে দেখা গেছে । এমনকি ভিয়েতনামে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে যোগ দেওয়ার আগে একটি ট্রেন স্টেশনে ভাইয়ের জন্য ছাইদানি ধরে থাকতেও দেখা গেছে তাকে।

যুক্তরাষ্ট্রে উত্তর কোরিয়ার উন্মুক্ত সূত্রের প্রাক্তন গোয়েন্দা তথ্য বিশ্লেষক র‌্যাচেল মিনইয়ং লি বলেন, ‘এর আগে রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে কিম ইয়ো জংকে কিম জং উনের বোন, তার প্রোটোকল কর্মকর্তা কিংবা তার সহগামী কর্মকর্তা হিসেবে উপস্থাপন করা হতো। এখন উত্তর কোরীয়রা নিশ্চিত হলো এর বাইরেও সে অনেক কিছু।’

দিনে শ্রম, রাতে পড়াশোনা—অভাবকে জয় করে বিশ্ববিদ্যালয়ে আবদুল …
  • ০৬ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক: বেড়েছে বেতন, কমেনি ছয় বৈষম্য
  • ০৬ অক্টোবর ২০২৬
‘আমি পোশাক লাগিয়েছি ঘুসের টাকা দিয়ে, ঘুস খাওয়ার জন্যই’— ভাই…
  • ০৬ অক্টোবর ২০২৬
কর্মসংস্থান নিশ্চিত না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: আন্দোলনরত …
  • ০৬ অক্টোবর ২০২৬
যবিপ্রবির সেই ‘কালো রাত’: মুখোশধারীদের হামলা-লুট, ৯ বছরেও হ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬