হারানো সন্তানকে মায়ের কোলে দিতে ২০০ কিমি সাইকেল চালালেন শিক্ষক রাসেল

০৯ জুন ২০২০, ০৩:৫১ PM

© ফাইল ফটো

প্রতিবন্ধী এক শিশুকে তার বাড়িতে পৌঁছে দিতে প্রায় ২০০ কিলোমিটার পথ মোটরসাইকেল চালিয়েছেন এক শিক্ষক। ১৫ দিন আগে হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পেয়ে খুশির অন্ত ছিল না বাব-মা’র। ওই শিক্ষকের নাম শাহরিয়ার রাসেল।

শাহরিয়ার রাসেল নওগাঁর সাপাহার উপজেলার আইহাই উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। সোমবার (৮ জুন) নওগাঁ থেকে ২০০ কিলোমিটার পারি দিয়ে জয়পুরহাট থেকে শিশুটিকে উদ্ধার করেছেন। পরে আবার তাকে নিয়ে মা-বাবার কাছে পৌঁছে দিয়েছেন।

জানা গেছে, প্রতিবন্ধী শিশুর নাম আমিনুল হক। ১৫ দিন আগে সাপাহার উপজেলার তিলনী গ্রাম থেকে নিখোঁজ হন তিনি। অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান পাওয়া যায়নি শিশুটির। গত ৭ জুন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেখে ছেলেটির সন্ধান পায় শিক্ষক রাসেল। পরে তাকে উদ্ধার করতে গতকাল সোমবার সকালে চলে যান জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার তুলশীগঙ্গা ইউনিয়নের দাশড়া ফকির পাড়া গ্রামে। শিশুটিকে উদ্ধার করে ফিরিয়ে দেন তার পরিবারের কাছে।

হারানো সন্তানকে মায়ের কোলে ফিরিয়ে দেয়ায় রাসেল মাষ্টারের জন্য দোয়া প্রার্থনা করেন তার বাবা-মা। এ ঘটনায় এলাকায় সর্ব মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে শিক্ষক রাসেল। মানবতার এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে দাবী স্থানীয়দের।

ট্যাগ: শিক্ষক
দিনে শ্রম, রাতে পড়াশোনা—অভাবকে জয় করে বিশ্ববিদ্যালয়ে আবদুল …
  • ০৬ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক: বেড়েছে বেতন, কমেনি ছয় বৈষম্য
  • ০৬ অক্টোবর ২০২৬
‘আমি পোশাক লাগিয়েছি ঘুসের টাকা দিয়ে, ঘুস খাওয়ার জন্যই’— ভাই…
  • ০৬ অক্টোবর ২০২৬
কর্মসংস্থান নিশ্চিত না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: আন্দোলনরত …
  • ০৬ অক্টোবর ২০২৬
যবিপ্রবির সেই ‘কালো রাত’: মুখোশধারীদের হামলা-লুট, ৯ বছরেও হ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬