ছেলের নাম যা রাখলেন জানালেন আশরাফুল

০৯ জুন ২০২০, ০১:২৬ PM

© ফাইল ফটো

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন। এবার পুত্রসন্তান। গত ২৯ মে রাজধানীর স্কোয়ার হাসপাতালে আশরাফুল ও আনিকা তাসনিম দম্পতির ঘর আলো করতে আসে পুত্র সন্তান। সেই সুবাদে দ্বিতীয়বারের মতো বাবা হন তিনি।

আশরাফুল জানান, ছেলের নাম রেখেছেন মোহাম্মদ তাওয়াফ আদভি। তাওয়াফ নামটি রেখেছেন তিনি। আর আদভি রেখেছেন তার স্ত্রী।

এর আগে ২০১৬ সালের সেপ্টেম্বরে প্রথমবার বাবা হওয়ার গৌরব অর্জন করেন দেশের সর্বকনিষ্ঠ এই টেস্ট সেঞ্চুরিয়ান। প্রথম সন্তান আরিবা তাসনিম তুবা নামের বেলায় আবিরা নামটা রেখেছিলেন আশরাফুলের স্ত্রী। আর তুবা রেখেছিলেন তাঁর বাবা।

মোহাম্মদ আশরাফুল জানান, ছেলের নাম রাখার ক্ষেত্রে স্ত্রী কন্যার আরিবা নামের সঙ্গে মিলিয়ে রেখেছেন আদভি। আর আমি চেয়েছিলাম ‘ত’ বর্ণ দিয়ে নাম রাখতে। কারণ বোন ও ভাইয়ের ছেলে-মেয়েদের নামও ‘ত’ দিয়ে।

এই নামের ব্যাখ্যায় তিনি বলেন, হজ্জের সময় মক্কায় যে কাবাঘর তাওয়াফ করা হয়, সেখান থেকেই নামটা এসেছে।

দিনে শ্রম, রাতে পড়াশোনা—অভাবকে জয় করে বিশ্ববিদ্যালয়ে আবদুল …
  • ০৬ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক: বেড়েছে বেতন, কমেনি ছয় বৈষম্য
  • ০৬ অক্টোবর ২০২৬
‘আমি পোশাক লাগিয়েছি ঘুসের টাকা দিয়ে, ঘুস খাওয়ার জন্যই’— ভাই…
  • ০৬ অক্টোবর ২০২৬
কর্মসংস্থান নিশ্চিত না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: আন্দোলনরত …
  • ০৬ অক্টোবর ২০২৬
যবিপ্রবির সেই ‘কালো রাত’: মুখোশধারীদের হামলা-লুট, ৯ বছরেও হ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬