১৬ বছরে ১৯১ বার গ্রেপ্তার কিশোর!

০৮ জুন ২০২০, ১২:০৫ PM

© প্রতীকী ছবি

বয়স মাত্র ১৬। এর ভেতর ১৯১ বার গ্রেপ্তার হয়ে ব্রিটেনের সবচেয়ে খারাপ ছেলে হিসেবে চিহ্নিত হয়েছে এক কিশোর। নর্থামব্রিয়া কাউন্টি পুলিশের বিভিন্ন তথ্য যাচাই করতে গিয়ে ওই কিশোরের কথা জানতে পারে ব্রিটেনের ট্যাবলয়েড পত্রিকা দ্য সান। তবে ব্রিটিশ আইন এবং সংবাদমাধ্যমের ‘এথিকস’ অনুযায়ী তার নাম, ঠিকানা এবং ছবি প্রকাশ করেনি প্রভাবশালী পত্রিকাটি।

জানা গেছে, একই কাউন্টির ১৭ বছর বয়সী আরও এক কিশোর এখন পর্যন্ত ১৫১ বার গ্রেপ্তার হয়েছে। আরও দু‘জন অপ্রাপ্ত বয়স্ক আছে, যারা যথাক্রমে ৮৫ এবং ৬২ বার গ্রেপ্তার হয়েছে! পুলিশ জানিয়েছে, এদের বিরুদ্ধে আগুন লাগানো, চুরি থেকে শুরু করে মাতলামি এবং অবৈধ অস্ত্র রাখার মতো অভিযোগ রয়েছে।

এ তথ্য শুনে বিস্ময় প্রকাশ করেছেন শিশু বিষয়ক দাতব্যসংস্থা ‘আই ক্যান বি’র কর্মী আনস্তাসিয়া দে ওয়াল। তিনি বলেছেন, ‘এতে বোঝা যায় গ্রেপ্তারই একমাত্র সমাধান নয়।’

এদিকে ব্রিটেনের ক্রাইম প্রিভেনশন বিভাগের কর্মকর্তা ডেভিড স্পেন্সার সরাসরি এই প্রশ্নের উত্তর না দিয়ে দাবি করেন, ‘শিশু অপরাধ দমনের পাশাপাশি তাদের সুরক্ষিত অবস্থায় রাখতে আমাদের বিশেষ পুলিশ এবং কোর্ট আছে।’

নোবেল সাহিত্য পুরস্কারের দৌড়ে ২ নারী লেখক
  • ০৬ অক্টোবর ২০২৬
আগানগর আদর্শ কলেজে ৮ পদে নিয়োগ, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত
  • ০৬ অক্টোবর ২০২৬
ঢাবির অক্টোবর ট্র্যাজেডিতে ৪০ জন নিহতের ৪১ বছর, কর্মসূচি ঘো…
  • ০৬ অক্টোবর ২০২৬
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে বদলি-পদায়ন বন্ধ
  • ০৬ অক্টোবর ২০২৬
দিনে শ্রম, রাতে পড়াশোনা—অভাবকে জয় করে বিশ্ববিদ্যালয়ে আবদুল …
  • ০৬ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক: বেড়েছে বেতন, কমেনি ছয় বৈষম্য
  • ০৬ অক্টোবর ২০২৬