শ্বাসকষ্ট হওয়ায় হাসপাতালের গেটে মাকে ফেলে গেলেন ছেলে

০৬ জুন ২০২০, ০৭:৫৫ PM

© সংগৃহীত

করোনা উপসর্গ দেখা দেয়ায় মাকে হাসপাতালের গেটে ফেলে রেখে যান তারই এক সন্তান। শারীরিক অবস্থা ভাল না হওয়ায় হাসপাতালের গেটেই বৃষ্টি আর রোদে পুড়েছেন ওই মা। খবর পেয়ে হাসপাতালে দায়িত্বরত পুলিশ তাকে উদ্ধার করলেও চিকিৎসকরা জানিয়েছেন ওই নারীর অবস্থা আশঙ্কাজনক।

এটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সামনে ঘটে যাওয়া ঘটনা। ভুক্তভোগী ওই নারীর নাম মনোয়ারা বেগম (৫০)। আজ শনিবার দুপুরে বেলা ৩টার দিকে মনোয়ারাকে ঢামেক করোনা ইউনিটের নতুন ভবনের ৭০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।

এ ব্যাপারে ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান জানান, মনোয়ারার স্বামীর নাম শাহজাহান মিয়া। তার স্থায়ী ঠিকানা ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার জয়রামপুর গ্রামে। ঢাকায় পরিবার নিয়ে মিরপুর কমার্স কলেজের পাশের একটি বস্তিতে সালাম নামের এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকেন।

আব্দুল খান জানান, সম্প্রতি মনোয়ারা শ্বাসকষ্ট দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে বাড়িওয়ালা সালাম তার সন্তানদের বলেন, তাকে ওই বাড়ি থেকে অন্য কোথাও নিয়ে যেতে। যেহেতু তার করোনার উপসর্গ দেখা দিয়েছে, তা বস্তিতে অন্যদের মাঝেও ছড়িয়ে পড়তে পারে।

সেই আশঙ্কা থেকেই মোজাম্মেল ও বাড়িওয়ালা সালাম দুইদিন আগে তাকে ঢামেকের নতুন ভবনের সামনে ফেলে রেখে যান। তখন থেকে ঝড়-বৃষ্টিতে ভিজে মনোয়ারা এখানেই পড়ে আছে বলে জানান আশপাশের অ্যাম্বুলেন্স চালকরা। পরে ঢামেকের পুলিশ খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

চিকিৎসকের বরাত দিয়ে ক্যাম্প ইনচার্জ আব্দুল খান জানান, ওই নারীর অবস্থা বেশি ভালো নয় বলে জানিয়েছেন ডাক্তাররা।

নোবেল সাহিত্য পুরস্কারের দৌড়ে ২ নারী লেখক
  • ০৬ অক্টোবর ২০২৬
আগানগর আদর্শ কলেজে ৮ পদে নিয়োগ, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত
  • ০৬ অক্টোবর ২০২৬
ঢাবির অক্টোবর ট্র্যাজেডিতে ৪০ জন নিহতের ৪১ বছর, কর্মসূচি ঘো…
  • ০৬ অক্টোবর ২০২৬
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে বদলি-পদায়ন বন্ধ
  • ০৬ অক্টোবর ২০২৬
দিনে শ্রম, রাতে পড়াশোনা—অভাবকে জয় করে বিশ্ববিদ্যালয়ে আবদুল …
  • ০৬ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক: বেড়েছে বেতন, কমেনি ছয় বৈষম্য
  • ০৬ অক্টোবর ২০২৬