বিয়ের অনুষ্ঠান থেকে নতুন করে করোনা ছড়াল ইরানে

০৬ জুন ২০২০, ০৫:৫১ PM

© ফাইল ফটো

ইরানে আবারও নতুন করে একটি বিয়ের অনুষ্ঠান থেকে নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। শনিবার (৬ জুন) ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি এ তথ্য জানায়। এসময় তিনি আরও বলেন, দ্বিতীয় সংক্রমণের (সেকেন্ড ওয়েভ) ঝুঁকি সত্ত্বেও অর্থনীতি সচল রাখা ছাড়া অন্য কোনো উপায় নেই।

এর আগে ভাইরাসের সংক্রমণ বেশ কমে গেলে এপ্রিলের মধ্য থেকেই লকডাউন শিথিল করা শুরু হয় দেশটিতে। এছাড়া সাম্প্রতি দেশটিতে আবারও করোনা সংক্রমণ নতুন করতে দেখা দিয়েছে।

এদিকে দেশটির রাষ্ট্রীয় টিভিতে দেয়া বক্তব্যে রুহানি বলেন, আমরা একটি এলাকায় করোনা প্রাদুর্ভাব বৃদ্ধি পেতে দেখেছি। একটি বিয়ের অনুষ্ঠান থেকে এ সংক্রমণ ছড়িয়েছে। এই বিষয়টি জনগণ ও স্বাস্থ্যকর্মীদের জন্য সমস্যা সৃষ্টি করেছে।এতে অর্থনীতি ও স্বাস্থ্য ব্যবস্থা ক্ষতিগ্রস্ত করেছে।

এর আগে রাষ্ট্রীয় টিভিতে দেয়া বক্তব্যে যদিও সেই বিয়ের অনুষ্ঠান কোথায় হয়েছিল, তা বলেননি হাসান রুহানি।

সূত্র: রয়টার্স

হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ
  • ১২ এপ্রিল ২০২৬
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
close