বাংলাদেশিসহ ২৫৫০ তাবলিগ জামাত সদস্যের ভারতে প্রবেশ নিষিদ্ধ

০৫ জুন ২০২০, ১০:১৫ AM

© ফাইল ফটো

ভারতে লকডাউন চলার সময় ভিসা নীতিমালা লঙ্ঘন করে দেশটিতে অবস্থান করায় বাংলাদেশিসহ ২ হাজার ৫৫০ বিদেশি তাবলিগ জামাত সদস্যকে কালো তালিকাভুক্ত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগামী ১০ বছর কালো তালিকাভূক্ত এসব তাবলিগ জামাত সদস্যদের ভারতে প্রবেশ করতে দেওয়া হবে না। 

গতকাল বৃহস্পতিবার ভারতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বিভিন্ন রাজ্য সরকার দেশজুড়ে মসজিদ এবং ধর্মীয় মাদ্রাসায় অবৈধভাবে বসবাসরত বিদেশিদের বিবরণ দেওয়ার পরে স্বরাষ্ট্রমন্ত্রণালয় এই পদক্ষেপ নিয়েছে।

মাওলানা সাদ, তার ছেলে সহ অনেকেই স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের নজরে রয়েছে। এদের বিরুদ্ধে লকডাউন ভাঙার অভিযোগ রয়েছে। দিল্লিতে তবলিগ জামাতে হেডকোয়ার্টার নিজামুদ্দিন মার্কাজে এক বিশেষ জমায়েতে তারা যোগ দিয়েছিল। ওই ধর্মীয় জমায়েত থেকে একের পর এক করোনা আক্রান্তের সন্ধান মেলে। এরপরই কেন্দ্রীয় সরকারের নজরে চলে আসে তারা।

কালো তালিকায় থাকা সদস্যদের মধ্যে রয়েছে চারজন মার্কিন নাগরিক, ৯ জন ব্রিটিশ ও ৬ চীনা নাগরিক রয়েছেন বলে জানা গেছে। অন্যান্য কোন দেশের কতজন রয়েছেন সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

সংস্কার মানে বিদ্যমান ব্যবস্থাতন্ত্রে কিছু লোকের স্বার্থে আ…
  • ২৬ মার্চ ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কুকুর…
  • ২৬ মার্চ ২০২৬
লাগামহীন মূল্যস্ফীতি জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে: সেলিম উদ…
  • ২৬ মার্চ ২০২৬
দায়িত্ব পুনর্বণ্টন: এক মন্ত্রীর দায়িত্ব কমল, প্রতিমন্ত্রীর …
  • ২৫ মার্চ ২০২৬
যাত্রীবাহী বাস নদীতে: ৪০ জনের মরদেহ পানির নিচে—ধারণা ফায়ার …
  • ২৫ মার্চ ২০২৬
ঢাবিতে জমে থাকা বৃৃষ্টির পানিতে বিদ্যুৎপৃষ্ট হয়ে কুকুরের মৃ…
  • ২৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence