দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন সেনা কর্মকর্তা, ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট গেলেন সেনেগালে

২৮ নভেম্বর ২০২৫, ০৩:১২ PM , আপডেট: ২৮ নভেম্বর ২০২৫, ০৩:১২ PM
মেজর জেনারেল হর্তা ইনতা-আকে

মেজর জেনারেল হর্তা ইনতা-আকে © সংগৃহীত

মেজর জেনারেল হর্তা ইনতা-আকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছে গিনি-বিসাউয়ে সেনাবাহিনী। গত বুধবার সেনারা দেশটিতে সদ্য অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার আগেই হঠাৎ বেসামরিক সরকারকে সরিয়ে ক্ষমতা দখল করেন।

এদিকে অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর গ্রেপ্তার হওয়া প্রেসিডেন্ট উমারো সিসোকো এমবালো একটি বিশেষ উড়োজাহাজে সেনেগালে গেছেন। গতকাল রাতে সেনেগালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়। পশ্চিম আফ্রিকার আঞ্চলিক সংগঠনগুলোর হস্তক্ষেপে দেশ ছাড়তে সমর্থ হন তিনি।

গত পাঁচ বছরে পশ্চিম ও মধ্য আফ্রিকা অঞ্চলে এটি নবম অভ্যুত্থানের ঘটনা। গিনি-বিসাউয়ের রাজনীতিতে সামরিক বাহিনীর হস্তক্ষেপের ঘটনা নতুন কিছু নয়। তা ছাড়া কোকেন পাচারের একটি কেন্দ্র হিসেবে দেশটির কুখ্যাতি রয়েছে।

বুধবার গিনি-বিসাউয়ের একদল সেনা কর্মকর্তা রাষ্ট্রীয় টেলিভিশনে হাজির হয়ে ঘোষণা দেন, তাঁরা প্রেসিডেন্ট এমবালোকে ক্ষমতাচ্যুত করেছেন। তাঁরা নিজেদের ‘হাই মিলিটারি কমান্ড ফর দ্য রিস্টোরেশন অব অর্ডার’ নামে পরিচয় দেন। তাঁদের দাবি, কিছুসংখ্যক রাজনীতিবিদ ও মাদক চক্র দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনা করছিল। তা ঠেকাতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে তাঁরা এ বিষয়ে আর বিস্তারিত কিছু বলেননি।

গতকাল রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক অনুষ্ঠানে মেজর জেনারেল হোর্তা ইনতা-আ সামরিক পোশাক পরে প্রথমবারের মতো দেশের নেতা হিসেবে প্রকাশ্যে হাজির হন। তিনি বলেন, মাদক চোরাচালানীরা গিনি-বিসাউয়ের গণতন্ত্র দখল করতে চাইছিল। তাই অভ্যুত্থান জরুরি হয়ে পড়েছিল। তিনি আরও বলেন, অন্তর্বর্তী শাসনব্যবস্থা এক বছর চলবে।

পরে একই দিন এক শপথ গ্রহণ অনুষ্ঠানে ইনতা মেজর-জেনারেল টমাস জ্যাসিকে নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেন।

 

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9