যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র প্রদর্শন করল উত্তর কোরিয়া

১১ অক্টোবর ২০২৫, ১২:৫৬ PM
আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র

আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র © সংগৃহীত

উত্তর কোরিয়ায় শাসক দল ওয়ার্কার্স পার্টির ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সামরিক কুচকাওয়াজে নতুন আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেছে উত্তর কোরিয়ায় । নতুন এই ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের যেকোন জায়গায় হামলা চালাতে পারবে বলে জানিয়েছে দেশটির কতৃপক্ষ। সামরিক এই কুচকাওয়াজ পরিদর্শন করেছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন।

শুক্রবার (১০ অক্টোবর) রাত থেকে শুরু হওয়া এ কুচকাওয়াজে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং, রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল,এবং ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির প্রধান তো লাম।

কুচকাওয়াজে উত্তর কোরিয়া প্রদর্শন করেছে তাদের সবচেয়ে উন্নত হোয়াসং-২০ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এটি দেশটির সবচেয়ে শক্তিশালী পারমাণবিক কৌশলগত অস্ত্র ব্যবস্থা হিসেবে ধরা হচ্ছে। এই ক্ষেপণাস্ত্রটি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের যেকোনো স্থানে আঘাত হানতে সক্ষম বলে দাবি করা হলেও, এর নির্দেশনা ব্যবস্থা ও বায়ুমণ্ডলীয় পুনঃপ্রবেশের সময় ওয়ারহেড টিকে থাকার ক্ষমতা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে এখনো সন্দেহ রয়েছে।

মার্কিন গবেষণা প্রতিষ্ঠান কার্নেগি এনডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস-এর বিশেষজ্ঞ আঙ্কিত পাণ্ডা বলেন, হোয়াসং-২০ আপাতত উত্তর কোরিয়ার দীর্ঘপাল্লার পারমাণবিক সক্ষমতার শীর্ষ প্রতিফলন। এই ক্ষেপণাস্ত্রটি সম্ভবত একাধিক ওয়ারহেড বহনে সক্ষম, যা যুক্তরাষ্ট্রের বিদ্যমান প্রতিরক্ষা ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে।

কুচকাওয়াজে দেওয়া ভাষণে কিম জং উন বলেন, উত্তর কোরিয়ার সেনাবাহিনী শুধু দেশের প্রতিরক্ষায় নয়, বরং সমাজতান্ত্রিক উন্নয়নের প্রান্তিক ঘাঁটিতেও তাদের বীরত্ব প্রদর্শন করবে। কিম বলেন, আমাদের সেনাবাহিনীকে এমন এক অজেয় শক্তিতে পরিণত হতে হবে, যা সব ধরনের হুমকি নিশ্চিহ্ন করতে পারে।

শুক্রবার কিম জং উন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের সঙ্গেও বৈঠক করেন। মেদভেদেভ বলেন, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টায় অংশ নেওয়া উত্তর কোরীয় সৈন্যদের ত্যাগ দুই দেশের সম্পর্কের প্রতি পারস্পরিক আস্থার প্রমাণ। কিম জানান, তিনি রাশিয়ার সঙ্গে সহযোগিতা জোরদার ও বহুমুখী বিনিময় বাড়ানোর প্রত্যাশা করেন, যাতে সাধারণ লক্ষ্যগুলো অর্জন করা যায়।

কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যার এক বছর, এখনো মেলেনি বিচার
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় ভর্তির সব তথ্য এক প্ল্যাটফর্মে ‘অ্যাডমিশন হাব’
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল-শিবির সংঘর্ষের দুদিন পরও থমথমে ইবি, প্রস্তুত অতিরিক…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মিরসরাইয়ে নাপিত্তাছড়া ঝরনা পা পিছলে পড়ে কলেজছাত্র আহত
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর গাড়ি বহরের চলাচল বিঘ্নিত, সেই যুবক ৫ দিনের র…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9