অভিনেতা বিজয় থালাপতির বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

০৯ অক্টোবর ২০২৫, ০৬:২৩ PM
বিজয় থালাপতি

বিজয় থালাপতি © সংগৃহীত

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিক বিজয় থালাপতির বাড়ি ঘিরে নিরাপত্তা জোরদার করেছে চেন্নাই পুলিশ। তামিলনাডুর নীলঙ্করাই এলাকার ওই বাড়ির চারপাশে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। পাশাপাশি সাদা পোশাকের কর্মকর্তারাও টহল দিচ্ছেন সেখানে।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, চেন্নাই পুলিশ সদর দপ্তরে ফোন করে এক ব্যক্তি হুমকি দেন বিজয় যদি ভবিষ্যতে আবার জনসভা করেন, তাহলে তার বাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে। ফোনটি আসে কন্যাকুমারী জেলা থেকে। এরপরই পুলিশ তৎপর হয়ে বিজয়ের বাড়িতে তল্লাশি চালায়, যদিও কোনো বিস্ফোরক বা সন্দেহজনক কিছু মেলেনি।

পুলিশ জানিয়েছে, হুমকিদাতার অবস্থান শনাক্ত করার কাজ চলছে। তাকে গ্রেফতারের জন্য অভিযান শুরু হয়েছে। তদন্তকারীদের প্রাথমিক ধারণা, ফোনটি ভুয়া বা প্র্যাঙ্ক কল হতে পারে।

প্রতিবেদনে বলা হয়, বিজয় সেদিন সমাবেশস্থলে প্রায় সাত ঘণ্টা দেরিতে পৌঁছান। দুপুর থেকেই হাজার হাজার মানুষ জমা হতে থাকেন। আয়োজকদের দাবি, যেখানে সর্বোচ্চ ১০ হাজার মানুষের জায়গা ছিল, সেখানে প্রায় ৩০ হাজার মানুষ ভিড় করেন। নিরাপত্তা বিধি মানা হয়নি, ছিল না পর্যাপ্ত পানি, খাবার বা চিকিৎসা সেবা। ফলে ভিড়ের চাপে অনেকেই অজ্ঞান হয়ে পড়েন, অ্যাম্বুলেন্সও ভেতরে ঢুকতে পারেনি।

দুর্ঘটনার পর বিজয় গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবারের পাশে থাকার অঙ্গীকার করেছেন। টিভিকে নেতারা অবশ্য দাবি করছেন, ‘আমরা এর আগে বহু বড় সমাবেশ আয়োজন করেছি, কখনও এমন দুর্ঘটনা ঘটেনি।’

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বদলে যাচ্ছে বিটিভির লোগো
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
২০২৭ সালের দাখিল পরীক্ষার ফরম পূরণের তারিখ ঘোষণা
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের পে স্কেল দিতে ব্যয় ১২ হাজার কোটি টাকা,…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
কক্সবাজারে সমুদ্রসৈকতের বালিয়াড়ি নষ্ট করে সড়ক নির্মাণকাজ…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
২০২৭ সালের দাখিলের টেস্ট পরীক্ষার তারিখ ঘোষণা
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬