ভারতীয় অভিনেতার বিজয় মিছিলে পদদলিত হয়ে নিহত ৩১

২৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৯ PM , আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৯ PM
বিজয় মিছিল

বিজয় মিছিল © সংগৃহীত

ভারতের তামিলনাড়ুর কারুর জেলায় অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে শিশুসহ অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে স্থানীয় প্রশাসন। এনডিটিভি জানায়, শনিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

কারুর জেলা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা ডেভিডসন দেবাসিরভাথাম জানান, ইতোমধ্যে প্রায় ৫০০ জন আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আরও অন্তত ৪০০ জনকে আনার কাজ চলছে। এ কারণে হতাহতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিজয়ের আগমন বিলম্বিত হওয়ায় মানুষ দীর্ঘ ছয় ঘণ্টারও বেশি সময় ধরে ভিড় করে দাঁড়িয়ে ছিলেন। পরে তিনি বক্তব্য শুরু করলে হঠাৎ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। একপর্যায়ে কয়েকজন অজ্ঞান হয়ে পড়লে বিজয় মঞ্চ থেকে বক্তব্য বন্ধ করে দেন এবং ভিড়ের দিকে পানি ছুড়ে দিতে থাকেন। পাশাপাশি আহতদের উদ্ধারে পুলিশের সহযোগিতা চান।

অতিরিক্ত ভিড়ের কারণে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পৌঁছাতেও চরম সমস্যায় পড়তে হয়। খবর পেয়ে মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন জরুরি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন এবং পরিস্থিতি নিবিরভাবে পর্যবেক্ষণ করতে প্রশাসনকে নির্দেশনা দেন। স্বাস্থ্য মন্ত্রীও দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।

এদিকে, ঘটনার পর ক্ষমতাসীন দল ডিএমকে অভিযোগ করেছে, অবহেলার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। তারা বিজয়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে।

বিদ্যালয়ের অফিসকক্ষে আপত্তিকর ভিডিও ভাইরাল, দুই শিক্ষক বরখা…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
সেনাবাহিনীর প্রিন্সিপাল পরিচালিত রাজধানীর ১০ কলেজ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের পূর্ণাঙ…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
সরকারি হলো দুই কলেজ, প্রজ্ঞাপন জারি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
শেরপুর সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এমবিবিএস ফাইনাল প্রফের ফল প্রকাশ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬