৬১ শতাংশ মার্কিন ইহুদির বিশ্বাস ইসরায়েল যুদ্ধাপরাধী

০৬ অক্টোবর ২০২৫, ১২:০৪ AM
গাজায় ইসরায়েলের অভিযান

গাজায় ইসরায়েলের অভিযান © সংগৃহীত

ওয়াশিংটন পোস্টের সাম্প্রতিক এক জরিপে জানা গেছে, যুক্তরাষ্ট্রের ৬১ শতাংশ ইহুদি মনে করেন ইসরায়েল গাজায় যুদ্ধাপরাধ করেছে এবং ফিলিস্তিনি উপত্যকায় গণহত্যা চালিয়েছে। জরিপে অংশ নেওয়া প্রায় এক-তৃতীয়াংশ ইহুদি আরও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত সমর্থন দিচ্ছে। গাজায় দুই বছর ধরে চলা ইসরায়েলের হামলার প্রেক্ষাপটে ২ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত পরিচালিত এই জরিপে অংশ নেন ৮১৫ জন মার্কিন ইহুদি।

জরিপের বরাত দিয়ে ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট জানিয়েছে, মার্কিন ইহুদিদের ৬১ শতাংশ বলেছেন, তারা মনে করেন গাজায় ইসরায়েল যুদ্ধাপরাধ করেছে। শুধু তাই নয়, তাদের মধ্যে প্রতি ১০ জনের চারজন বিশ্বাস করেন, ইসরায়েল গাজায় ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালিয়েছে। 

নেতানিয়াহুর নেতৃত্বে আস্থা কমছে 
জরিপে দেখা গেছে, ৬৮ শতাংশ মার্কিন ইহুদি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে অসন্তুষ্ট। তাদের মধ্যে ৪৮ শতাংশ তাঁর নেতৃত্বকে খারাপ বলে মনে করেন। মাত্র ৩২ শতাংশ তাঁকে সমর্থন করেন। তবুও ৫৬ শতাংশ মার্কিন ইহুদি ইসরায়েলের সঙ্গে আবেগগতভাবে যুক্ত বলে জানিয়েছেন। এ হার ২০২০ সালের পিউ জরিপের (৫৮ শতাংশ) কাছাকাছি। তবে তরুণ ইহুদিদের (১৮-৩৪ বছর) মধ্যে এই অনুপাত মাত্র ৩৬ শতাংশ। 

যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা নীতির প্রতি দৃষ্টিভঙ্গি
৫৯ শতাংশ মার্কিন ইহুদি চান যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সামরিক সহায়তা অব্যাহত রাখুক। যদিও সাম্প্রতিক অন্যান্য জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণের মধ্যে এই সহায়তার প্রতি সমর্থন কমেছে। তবে ৩২ শতাংশ মনে করেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অতিরিক্ত সমর্থন দিচ্ছে, যা ২০২০ সালের তুলনায় (২২ শতাংশ) বেড়েছে। অন্যদিকে, ৪৭ শতাংশ মনে করেন, সমর্থনের মাত্রা ঠিক আছে, আর ২০ শতাংশ চান ওয়াশিংটন আরও সমর্থন দিক। 

ফিলিস্তিন রাষ্ট্র শান্তি বিষয়ে মতামত
ইসরায়েলিদের বড় অংশ যেখানে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিরোধিতা করেন, সেখানে ৫৯ শতাংশ মার্কিন ইহুদি মনে করেন, ফিলিস্তিন রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে পারে। জরিপে আরও উঠে এসেছে, হামাসের ২০২৩ সালের ৭ অক্টোবরের আক্রমণের পর থেকে যুক্তরাষ্ট্রে ইহুদিবিরোধী মনোভাব (অ্যান্টিসেমিটিজম) অনেক বেড়েছে।

২৬ শতাংশ ইহুদি বলেছেন, তারা দেশে খুব একটা নিরাপদ বোধ করেন না। ৬ শতাংশ বলেছেন, মোটেই নিরাপদ নন। ১৮ শতাংশ বলেছেন, তারা খুবই নিরাপদ এবং ৫১ শতাংশ বলেছেন, কিছুটা নিরাপদ বোধ করেন। এ ছাড়া ৭১ শতাংশ জানিয়েছেন, ইহুদি পরিচয় তাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। 

সংবাদসূত্র: ওয়াশিংটন পোস্ট

এক রাজ্যে ক্ষমতা কমছে ভারতের, পরিবর্তন আনা হচ্ছে সংবিধানেও
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
তরুণ উদ্যোক্তাদের অর্থায়নে ‘উদ্যোগ’ প্রকল্পের নীতিমালা জারি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসের ধাক্কায় আহত সেই স্কুলছাত্রী আইসিইউতে ৪ ঘণ্টার লড়াই শে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মানিট্রাপ: রাজনীতির সর্বনাশা হাতিয়ার!
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসের ধাক্কায় স্কুলছাত্রী আহত, ২ ঘণ্টা মহাসড়ক অবরোধ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9