বাড়ির উঠান থেকে প্রথম শ্রেণির ছাত্রকে নিয়ে গেল চিতাবাঘ, পড়ে রইল খোলা বই

২৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৩ AM
চিতাবাঘ

চিতাবাঘ © সংগৃহীত

ভারতে ফের চিতাবাঘের হানায় মৃত্যু হয়েছে প্রথম শ্রেণির এক ছাত্রের। ভারতীয় সংবাদমাধ্যম ‘এই সময়ের’ শনিবার (২৭ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গত ২৪ সেপ্টেম্বর সন্ধ্যায় পুনের জুন্নারের কুমশেত গ্রামে এ ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, শিশুটির নাম সিদ্ধার্থ প্রবীণ কেড়কর। গ্রামের ঠাকর বস্তিতে সিদ্ধার্থদের বাড়ি। তাদের বস্তিতে মাত্র ১০-১৫টি বাড়ি রয়েছে।

জানা গেছে, মা-বাবা দুজনেই দিনমজুর হিসেবে কাজ করেন। ঘটনার দিনও তারা কাজে ছিলেন। তাদের ছয় বছরের শিশু স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র। পড়াশোনার প্রতি তার ঝোঁক মা-বাবার মনে আশার সঞ্চার করত। কিন্তু একটি ঘটনা মা-বাবার সব স্বপ্ন উলটপালট করে দিল।

শিশুটি কিছু একটা ভেবে বই নিয়ে বাড়ির উঠানে পড়তে যায়। সেখানে তাকে আক্রমণ করে চিতাবাঘ। খোলা বই পড়ে থাকে উঠানে। চিতাবাঘ শিশুটিকে কামড়ে টেনেহিঁচড়ে বনের দিকে নিয়ে যায়। পরে স্বজনরা শিশুটিকে না পেয়ে মা-বাবাকে খবর দেন। প্রতিবেশীদের নিয়ে ব্যাপক খোঁজাখুঁজি করে বাড়ি থেকে মাত্র ১০০ মিটার দূরে শিশুটির ক্ষতবিক্ষত মৃতদেহ পান তারা।

পুলিশ জানায়, চলতি বছরে এই নিয়ে পুনে জেলায় চিতাবাঘের হামলায় দ্বিতীয় মৃত্যু ঘটল। গত এপ্রিল মাসে শিরুরের ইনামগাঁওয়ে ৮৫ বছর বয়সী এক বৃদ্ধা তার বাড়ির বাইরে ঘুমাচ্ছিলেন। তাকেও তুলে নিয়ে গিয়েছিল চিতাবাঘ। এ ছাড়া গত বছর পুনে জেলায় চিতাবাঘের হামলায় ৯ জনের মৃত্যু এবং আরও ৯ জন আহত হয়েছিলেন।

 

 

 

কালার পেপারে ছাপা হবে নতুন ৪ পাঠ্যবই
  • ০৪ অক্টোবর ২০২৬
পে স্কেলের পে ফিক্সেশন শুরু কাল, তথ্য ভুল হলে যা করবেন
  • ০৪ অক্টোবর ২০২৬
এলপিজির দাম ফের বাড়ল আড়াইশর বেশি
  • ০৪ অক্টোবর ২০২৬
দেশের ৩০ হাজার ৭৮৩ স্কুল-কলেজ-মাদ্রাসা জাতীয়করণের দাবি, প্র…
  • ০৪ অক্টোবর ২০২৬
না ফেরার দেশে ঢাবি অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক, উপাচার্যের শোক
  • ০৪ অক্টোবর ২০২৬
২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার…
  • ০৪ অক্টোবর ২০২৬