গাদ্দাফির কাছ থেকে ঘুষ নেবার অভিযোগে সাবেক ফরাসি প্রেসিডেন্টের ৫ বছরের কারাদণ্ড

২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৭ PM
সারকোজি

সারকোজি © সংগৃহীত

লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির কাছ থেকে লাখ লাখ ইউরো অবৈধ তহবিল নেওয়া সংক্রান্ত মামলায় ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

তাঁর  বিরুদ্ধে অভিযোগ ২০০৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে নিজের প্রচারের জন্য সারকোজি তৎকালীন লিবিয়ান শাসক মুয়াম্মার গাদ্দাফির কাছ থেকে কয়েক মিলিয়ন ইউরো অবৈধভাবে গ্রহণ করেছিলেন। যার বিনিময়ে তিনি পশ্চিমা বিশ্বে গাদ্দাফির ভাবমূর্তি পুনর্গঠনে সহায়তা করার প্রতিশ্রুতি দেন। প্যারিস ফৌজদারি আদালত সারকোজিকে অবৈধ প্রচার তহবিল গ্রহণ এবং ঘুষ নেওয়ার অভিযোগ থেকে অব্যাহতি দিলেও, তাকে অপরাধমূলক ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত করে।

আদালতের বিচারক নাথালি গাভারিনো বলেন, সারকোজি তার ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে লিবিয়ান কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগে সম্মতি দিয়েছিলেন, যার লক্ষ্য ছিল নির্বাচনী তহবিল জোগাড় করা।

রায় ঘোষণার পর বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সারকোজি বলেন, আজ যা ঘটেছে, তা আইনের শাসনের জন্য অত্যন্ত গুরুতর। তিনি আরও বলেন, যদি তারা আমাকে জেলে ঘুমাতে বাধ্য করে, আমি জেলে ঘুমাবো — কিন্তু মাথা উঁচু করেই। সারকোজি বরাবরই এই মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে এসেছেন। তিনি এরই মধ্যে রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন, তবে আইনের বর্তমান কাঠামো অনুযায়ী আপিল করলেও তাকে কিছুদিন কারাগারে থাকতে হবে।

 

 

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা
  • ২৩ আগস্ট ২০২৬
আরও ৩ জেলায় নতুন সিভিল সার্জন
  • ২৩ আগস্ট ২০২৬
জনবল নিয়োগ দেবে ওয়ালটন, আবেদন ২৯ আগস্ট পর্যন্ত
  • ২৩ আগস্ট ২০২৬
ক্ষমতার দাপট ও হুমকির প্রতিবাদে ছাত্রদল নেতাকে বয়কট করল সহপ…
  • ২৩ আগস্ট ২০২৬
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
  • ২৩ আগস্ট ২০২৬
এনটিআরসিএর নতুন সচিব রনি রহমান
  • ২৩ আগস্ট ২০২৬