২৬ লাখ বেতন পেয়েও হচ্ছে না সঞ্চয়, স্ত্রীকে দায়ী করে ক্ষোভ যুবকের

৩১ আগস্ট ২০২৫, ০৯:১৪ AM , আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৬ AM
২৬ লাখ টাকা বেতন পেয়েও ভারতের এক যুবক সঞ্চয় করতে পারেন না বলে দাবি করেছেন

২৬ লাখ টাকা বেতন পেয়েও ভারতের এক যুবক সঞ্চয় করতে পারেন না বলে দাবি করেছেন © আনন্দবাজার

ভালোবাসা ও যত্নে ভরা সম্পর্কেও বাধা সৃষ্টি করতে পারে অর্থ। অন্তত সে কথাই প্রমাণিত হল সম্প্রতি ভাইরাল এক পোস্টে। এটি করেছেন ভারতের গুরুগ্রামে কর্মরত সিনিয়র সফ্‌টওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে দাবি করা এক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী। তার দাবি, প্রচুর টাকা আয় করা সত্ত্বেও সংসারে একমাত্র উপার্জনকারী হওয়ায় সংগ্রাম করতে হচ্ছে তাঁকে। অর্থ সঞ্চয় হচ্ছে না। এ জন্য ব্যক্তিগত সম্পর্কেও প্রভাব পড়ছে।

৩৪ বছর বয়সী সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী জানিয়েছেন, বার্ষিক ২৬ লাখ টাকা আয় তাঁর। কিন্তু মাসিক খরচ এত বেশি যে মাত্র ১৫ হাজার টাকা সঞ্চয় করতেও হিমশিম খেতে হচ্ছে তাঁকে। তিনি লিখেছেন, ‘আমি হাঁপিয়ে উঠেছি। মাত্র ১৫ হাজার টাকা হাতে থাকলে কীভাবে ভবিষ্যতের জন্য সঞ্চয় করব?’

যুবকের দাবি, তিনি গুরুগ্রামের একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। স্ত্রী ও কন্যার সঙ্গে ভাড়া থাকেন ৫৬ নম্বর সেক্টরে। তিনি জানিয়েছেন, মাসে মোটা টাকা আয় করলেও ঘর ভাড়া, বিল, ইএমআই, মা-বাবার জন্য খরচ, কন্যার স্কুল এবং অন্য প্রয়োজন বাবদ প্রায় সব টাকা খরচ হয়ে যায়। ফলে খুব কম সঞ্চয় করতে পারেন। তাঁর স্ত্রী মাঝপথে এমবিএ ছেড়ে দিয়েছেন। বিয়ের পর থেকে চাকরির চেষ্টা করেননি। ফলে তাঁর একার পক্ষে সংসার টানা কঠিন হয়ে পড়ছে।

আরও পড়ুন: ৪৬৮ পদে নিয়োগ দেবে পাউবো, অনলাইনে আবেদন আহবান

যুবক লিখেছেন, ‘প্রথমে ভেবেছিলাম সব ঠিক আছে। স্ত্রী হয়তো কোনও কোর্স করবে বা ব্যবসা করবে। কিন্তু বিয়ের সাত বছর পরও কোনও পরিকল্পনা নেই, কোনও উচ্চাকাঙ্ক্ষা নেই, কোনও শখও নেই। ও স্ত্রী এবং মা হিসাবে ভালো হলেও একা সমস্ত কিছু টানা মানসিক এবং আর্থিকভাবে অত্যন্ত কঠিন। এভাবে ভাবতে আমার খারাপ লাগে। তবে হ্যাঁ, মাঝে মাঝে আমার ইচ্ছা হয় আমি যদি এমন কাউকে বিয়ে করতাম, যার উচ্চাকাঙ্ক্ষা রয়েছে।’

পোস্টটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। একাংশ যুবকের চিন্তাভাবনাকে সমর্থন করলেও অনেকে দাবি করেছেন, তার ভাবনা ভুল। স্ত্রীকে নিজের মতো ছেড়ে দেওয়া উচিত বলেও পরামর্শ দিয়েছেন। অনেকে আবার দাবি তুলেছেন, তিনি সংসার চালানোর ক্ষেত্রে পরিপক্ক নন। কারণ, চাইলে ওই বেতনে মোটা অঙ্কের টাকা সঞ্চয় করা সম্ভব। খবর: আনন্দবাজার।

আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬