‘এই ছবিটা ভাইরাল তকমা পাবে, অনেক জায়গায় চিড়-বিড় বাড়বে’

২৮ আগস্ট ২০২৫, ০৮:৫১ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:৩২ PM
ময়ূখ রঞ্জন ও নিঝুম মজুমদার

ময়ূখ রঞ্জন ও নিঝুম মজুমদার © সংগৃহীত

ফেসবুকে একই ছবি পোস্ট করে আবারও আলোচনায় এসেছেন পশ্চিমবঙ্গের স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ ও বাংলাদেশের আওয়ামী লীগ এক্টিভিস্ট ব্যারিস্টার নিঝুম মজুমদার। 

বুধবার (২৭ আগস্ট) দুজনই তাদের ভেরিফায়েড ফেসবুক একাউন্ট থেকে একই ছবি পোস্ট করেন। যার ক্যাপশন ও প্রতিক্রিয়ায় নেটমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা।

ময়ূখ রঞ্জন ঘোষ তার ফেসবুক পোস্টে লেখেন, ‘নিঝুম মজুমদার বললেন এই ছবিটা নাকি বাংলাদেশের জাতীয় ভাইরাল ছবির তকমা পাবে। অনেক জায়গায় চিড় বিড় বাড়বে। সত্যি নাকি?’

তার পোস্টটির কমেন্ট সেকশনে প্রতিক্রিয়াও জমে ওঠে। আসিক নামের এক ব্যক্তি মন্তব্য করেন, ‘দুই দেশের দুই হারপিক একসাথে, দুইটার ক্যারেক্টার ও আবার সেম, এদের দায়িত্ব যা বলা মিথ্যা বলা এবং ভূয়া খবর মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা৷’

অন্যদিকে ব্যারিস্টার নিঝুম মজুমদার একই ছবি পোস্ট করে লেখেন, ‘আবার আপলোড দিলাম। লাগতেসে? তাইলে ঠিকি আছে।’ তবে তিনি তার পোস্টে কমেন্ট বক্স বন্ধ রাখেন। তাই সেখানে অন্য কেউ মন্তব্য করতে পারেননি।

 

রাবিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে খুলনা বিশ্ববিদ্যালয়…
  • ০৭ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলি সফটওয়্যারে নেই সমস্যা, ফল প্রকাশে বাধা যেখানে
  • ০৭ অক্টোবর ২০২৬
সন্ত্রাসবিরোধী আইনে মামলায় ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন নতুন ক…
  • ০৭ অক্টোবর ২০২৬
মেসির বিদায়ে ভবিষ্যৎ নিয়ে বড় ইঙ্গিত স্কালোনির
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন গোবিপ্রবির ১০ শিক্ষার্থী, ত…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রাথমিকে প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের সুপারিশ
  • ০৭ অক্টোবর ২০২৬