তিমি নিয়ে গবেষণা : খুলে দিতে পারে ক্যান্সার চিকিৎসার নতুন দিগন্ত

২৫ আগস্ট ২০২৫, ০১:১৬ PM , আপডেট: ২৫ আগস্ট ২০২৫, ০৯:৪০ PM
বিশেষ প্রজাতির গুজ বিকড তিমি

বিশেষ প্রজাতির গুজ বিকড তিমি © সংগৃহীত

বিজ্ঞানীরা বিশেষ প্রজাতির এক তিমি নিয়ে গবেষণা করছেন। ধারণা করা হচ্ছে, এই গবেষণায় সফল হলে মানুষের স্ট্রোক ও ক্যান্সার চিকিৎসার এক নতুন দ্বার উন্মোচন হবে।  বিশেষ প্রজাতির এই তিমির নাম গুজ বিকড, যা প্রায় ৯,৮১৬ ফুট গভীরে ডুব দিতে পারে এবং কম অক্সিজেনের পরিবেশেও দীর্ঘ সময় বেঁচে থাকতে পারে। 

বিজ্ঞানীরা তিমির এই কম অক্সিজেন নিয়ে দীর্ঘ সময় বেঁচে থাকার কৌশল নিয়ে গবেষণা করছেন। যা একদিন মানুষের স্ট্রোক ও ক্যানসারসহ বিভিন্ন প্রাণঘাতী রোগের চিকিৎসায় সহায়ক হতে পারে।

ডিউক বিশ্ববিদ্যালয়ের গবেষকরা গুজ বিকড তিমি নিয়ে গবেষণা করছেন। তাদের লক্ষ্য হলো, কিভাবে তিমির কোষগুলো কম অক্সিজেনেও শক্তি উৎপাদন করতে পারে। গবেষকরা তিমির ত্বক, হৃদপিণ্ড, ফুসফুস, পেশি ও মস্তিষ্কের টিস্যু সংগ্রহ করেছেন এবং ল্যাবে পরীক্ষা চালাচ্ছেন। পরীক্ষায় দেখা গেছে, তিমির ত্বকের কোষগুলোতে কম অক্সিজেন থাকা সত্ত্বেও কার্যকর থাকে, যেখানে মানব, গরু ও ডলফিনের কোষের কার্যক্ষমতা কমে যায়।

গবেষণায় আরও পাওয়া গেছে, তিমির কোষে বিশেষ জেনেটিক অভিযোজন রয়েছে, যা অক্সিজেনের অভাবে শক্তি উৎপাদন বাড়িয়ে দেয়। এই অভিযোজন মানবদেহে নেই, যা নতুন ধরনের চিকিৎসা বিকাশের সম্ভাবনা তৈরি করছে।এই ধরনের গবেষণা ভবিষ্যতে স্ট্রোক, ক্যানসার ও অন্যান্য অক্সিজেন সংক্রান্ত রোগের চিকিৎসায় নতুন দিশা দিতে পারে। 

 

 

 

বেসরকারি উন্নয়ন সংস্থা কেয়ার বাংলাদেশে জনবল নিয়োগ
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
গাকৃবিতে দি এগ্রিকালচারিস্ট অলিম্পিয়াড অনুষ্ঠিত
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জার্মানির সেরা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেলেন জাতীয় বিশ্বব…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সার্ভিয়ারে সিনিয়র ট্রেনিং অফিসার নিয়োগ
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
হুতিদের ওপর হামলা চালাতে ট্রাম্পকে অনুরোধ সৌদি যুবরাজের
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
যেসব স্মার্টফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9