বাস থেকে নামিয়ে গুলি করে ১৪ জনকে হত্যা

১৮ এপ্রিল ২০১৯, ০২:১৭ PM

© প্রতীকী

বাসে উঠে ১৪ জন কে গুলি করে হত্যা করেছে এক বন্দুকধারী। ঘটনাটি ঘটেছে পকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেলুচিস্তানে। বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। স্থানীয় একজন জানিয়েছেন, এই হামলা কে বা কারা চালিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে জার্মান গণমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, বন্ধুকধারী প্রথমে বাসে ওঠে সবার আইডি কার্ড দেখতে চায়। তারপর নির্দিষ্ট কিছু যাত্রীকে গুলি করে হত্যা করে। তবে ওই বন্দুকধারী কিসের ওপর ভিত্তি করে নির্দিষ্ট কিছু যাত্রীকে গুলি করে তা এখনও পরিষ্কার নয়।

এই সহিংসতার ঘটনায় কেউ দায় স্বীকার করেনি। তবে ওই অঞ্চলের বেলুচি বিচ্ছিন্নতাবাদীরা প্রায়ই সহিংস কার্যক্রমে জড়ায়। তারা মূলত নিরাপত্তাবাহিনী ও পাঞ্জাবের লোকদের ওপর আক্রমণ করে। এজন্য আপাতত তাদেরকেই সন্দেহ করা হচ্ছে। বিচ্ছিন্নতাবাদীদের অভিযোগ, সরকার বেলুচিস্তানের সম্পদ সঠিকভাবে বণ্টন করে না।

এদিকে মার্কিন গণমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, বন্দুকধারী বাসে উঠে আইডি কার্ড দেখার পর নির্দিষ্ট কিছু আরোহীকে রাস্তায় নামিয়ে আনে এবং গুলি করে হত্যা করে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। পাশাপাশি তিনি এটাকে ‘সন্ত্রাসী কাজ’ হিসেবেও অ্যাখ্যা দিয়েছেন।

ঘটনা সম্পর্কে স্থানীয় কর্মকর্তা জাহাঙ্গীর দাশতি বলেন, গুয়াদার ও করাচির মধ্যকার হাইওয়েতে এই হামলা চালানো হয়। এতে সব মিলিয়ে ২০ জনের মতো বন্দুকধারী অংশ নেয়। হামলার পর দ্রুত পালিয়ে যায় তারা।

ইয়ামাল-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অরের জন্য চমকপ্রদ এক তারকাক…
  • ০৮ অক্টোবর ২০২৬
বিমান বাহিনীর কৃতি কর্মকর্তাদের মাঝে ওসমানী স্বর্ণপদক প্রদান
  • ০৮ অক্টোবর ২০২৬
এমপিও শিক্ষকদের বদলি: যে কারণে ক্ষোভ ঝাড়লেন বিএনপি মহাসচিব
  • ০৮ অক্টোবর ২০২৬
পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার
  • ০৮ অক্টোবর ২০২৬
অস্ট্রেলিয়ার শিক্ষাজীবন শুরু করতে না করতেই চলে গেলেন ঢাবি …
  • ০৮ অক্টোবর ২০২৬
সিজারের পর পেটে গজ রেখে সেলাই, ৪ মাসের শিশু রেখে চলে গেলেন …
  • ০৮ অক্টোবর ২০২৬