নামাজের ছবি তুলে আন্তর্জাতিক পুরস্কার পাচ্ছেন মুসলিম তরুণী

১৭ এপ্রিল ২০১৯, ১০:২৫ AM

© সংগৃহীত

বিভিন্ন আঙ্গিকে নামাজ পড়ার ছবি (স্থিরচিত্র) তুলে আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন আমেরিকার মুসলিম তরুণী সানা উল্লাহ। আগামী ২ মে ওই মুসলিম তরুণীকে ওয়াশিংটন ডিসির প্রেসক্লাবে সম্মাননা প্রদান করা হবে।

আমেরিকায় বিভিন্ন ধর্মের অনুসারীদের নৈতিকতা, বুদ্ধিমত্তা, শ্রদ্ধা ও সহযোগিতার অবদানস্বরূপ এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

‘প্ল্যাসেস, উই উইল প্রে’ নামে একগুচ্ছ ছবির জন্য ‘গোল্ডজিহার’ পুরস্কারের জন্য মনোনীত হয়েছে তরুণী সানা উল্লাহ। হাফিংটন পোস্ট, ফিউশন, কোয়ার্টজসহ বিভিন্ন সাইটে তরুণীর তোলা ছবিগুলো প্রকাশিত হয়।

ছবির মাধ্যমে আমেরিকার মুসলমানদের শান্তিপূর্ণ নামাজের ছবি তোলার কারণেই তাকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হবে। সানা উল্লাহ তার ছবির সিরিজে শপিংমল, ব্যস্ত রাস্তা ও বিয়ের অনুষ্ঠানের মতো জনসমাগমের স্থানে মুসলমানদের নামাজ পড়ার দৃশ্য তুলে এনেছেন।

সম্প্রীতির এ অ্যাওয়ার্ডের জন্য ২০১৯ সালে ৬ জন মনোনীত হলেও এর মধ্যে সানা উল্লাহই একমাত্র মুসলিম। অসামান্য এ কাজের পুরস্কার হিসেবে ৫ হাজার ইউএস ডলার পাবেন তিনি।

অ্যাওয়ার্ডপ্রাপ্ত অন্যরা হলেন- লায়লা ফাদেল, হান্নাহ আল্লাম, আয়মান ইসমাইল, জায়নাব সুলতান এবং সি চেন।

সানা উল্লাহর প্রকাশিত এ ছবিগুলোর মাধ্যমে আমেরিকায় শান্তি ও সম্প্রীতির বার্তা দেয়ার চেষ্টা করা হয়েছে। আমেরিকায় উন্মুক্ত স্থানে কোনো বাধা ছাড়াই যে মুসলিমরা নামাজ আদায় করতে পারে, ক্যামেরার ল্যান্সে তা ফুটিয়ে তুলেছেন সানা উল্লাহ।

আমেরিকার একটি প্রখ্যাত প্রতিষ্ঠান থেকে নিউ মিডিয়া ফটো জার্নালিজম বিষয়ে মাস্টার্স করেছেন সানা উল্লাহ।

ইয়ামাল-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অরের জন্য চমকপ্রদ এক তারকাক…
  • ০৮ অক্টোবর ২০২৬
বিমান বাহিনীর কৃতি কর্মকর্তাদের মাঝে ওসমানী স্বর্ণপদক প্রদান
  • ০৮ অক্টোবর ২০২৬
এমপিও শিক্ষকদের বদলি: যে কারণে ক্ষোভ ঝাড়লেন বিএনপি মহাসচিব
  • ০৮ অক্টোবর ২০২৬
পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার
  • ০৮ অক্টোবর ২০২৬
অস্ট্রেলিয়ার শিক্ষাজীবন শুরু করতে না করতেই চলে গেলেন ঢাবি …
  • ০৮ অক্টোবর ২০২৬
সিজারের পর পেটে গজ রেখে সেলাই, ৪ মাসের শিশু রেখে চলে গেলেন …
  • ০৮ অক্টোবর ২০২৬