দেখা মিললো নতুন মানুষ প্রজাতির!

১৬ এপ্রিল ২০১৯, ১২:৫৮ PM

© সংগৃহীত

ফিলিপাইনে বিলুপ্ত এক মনুষ্য প্রজাতির সন্ধান মিলেছে বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। আর এই মনুষ্যকে বলা হচ্ছে হোমো ইউজোনেনসিস।

বিলুপ্ত প্রজাতির এ মানুষের হাড়ের মধ্যে বর্তমান প্রজাতি ও একদম আদি প্রজাতির কিছুটা মিশ্রণ রয়েছে। বিজ্ঞানীদের ধারণা, প্রাচীন যুগে মানুষ আফ্রিকা ছেড়ে দক্ষিণ-পূর্ব এশিয়ায় এসেছিল। তবে আগে তা কখনো সম্ভব বলে মনে হয়নি।

জার্নাল ‘ন্যাচারে’ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিপাইনের কালাও গুহায় পাওয়া হোমো ইউজোনেনসিস প্রজাতির বসবাস ছিলো ৬৭ হাজার বছর আগে। হোমো ইউজোনেনসিসের সঙ্গে আধুনিক মানবজাতি হোমো সেপিয়েন্সের অনেক মিল রয়েছে। একই সঙ্গে ২০-৪০ লাখ বছর আগের বানরসদৃশ মানুষের সঙ্গেও মিল রয়েছে তাদের।

ফিলিপাইনের সবচেয়ে বড় দ্বীপ লুজনে ওই প্রজাতির সদস্যদের দেহাবশেষের সন্ধান পান গবেষকরা। ২০০৭ সাল থেকে গুহা থেকে এসব উদ্ধার করা হয়েছে। দাঁত, হাত, পায়ের হাড়সহ অন্তত ১৩টি দেহাবশেষ পাওয়া গেছে।

লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি জাদুঘরের অধ্যাপক ক্রিস স্ট্রিংগার বলেন, ২০০৪ সালে হোমো ফ্লোরেসিয়েনসিস আবিষ্কারের পর আমি বলেছিলাম, দেশটির অন্যান্য অঞ্চলেও এমন সন্ধান মিলবে। আর মাত্র ৩ হাজার কিলোমিটার দূরে লুজন দ্বীপেই সেই কথা সত্য প্রমাণিত হল।

ইয়ামাল-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অরের জন্য চমকপ্রদ এক তারকাক…
  • ০৮ অক্টোবর ২০২৬
বিমান বাহিনীর কৃতি কর্মকর্তাদের মাঝে ওসমানী স্বর্ণপদক প্রদান
  • ০৮ অক্টোবর ২০২৬
এমপিও শিক্ষকদের বদলি: যে কারণে ক্ষোভ ঝাড়লেন বিএনপি মহাসচিব
  • ০৮ অক্টোবর ২০২৬
পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার
  • ০৮ অক্টোবর ২০২৬
অস্ট্রেলিয়ার শিক্ষাজীবন শুরু করতে না করতেই চলে গেলেন ঢাবি …
  • ০৮ অক্টোবর ২০২৬
সিজারের পর পেটে গজ রেখে সেলাই, ৪ মাসের শিশু রেখে চলে গেলেন …
  • ০৮ অক্টোবর ২০২৬