থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে উত্তেজনা, কম্বোডিয়ার যুদ্ধবিরতির আহ্বান

২৬ জুলাই ২০২৫, ১১:১২ AM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৬:৪৭ AM
থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে উত্তেজনা

থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে উত্তেজনা © সংগৃহীত

দু’দিন ধরে চলা সীমান্ত সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সম্পর্ক। প্রাণঘাতী এই সংঘাতে এখন পর্যন্ত অন্তত ১৬ জন নিহত হয়েছেন এবং ১০ হাজারের বেশি মানুষ নিজ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, জাতিসংঘে নিযুক্ত কম্বোডিয়ার রাষ্ট্রদূত ছিয়া কেও জানিয়েছেন, তার দেশ নিঃশর্তভাবে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে। কম্বোডিয়া শান্তিপূর্ণ উপায়ে বিরোধ নিষ্পত্তির পক্ষে বলে তিনি উল্লেখ করেন।

এদিকে থাইল্যান্ড এখনো কম্বোডিয়ার যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে পরিস্থিতির অবনতি ঠেকাতে সীমান্তঘেঁষা আটটি জেলায় সামরিক আইন জারি করেছে দেশটি।

থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই শুক্রবার জানান, সীমান্ত সংঘাত আরও ভয়াবহ আকার নিতে পারে। বর্তমানে সেখানে ভারি অস্ত্র ব্যবহৃত হচ্ছে এবং ১২টি স্থানে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে বলে জানান তিনি। পাশাপাশি, কম্বোডিয়ার বিরুদ্ধে বেসামরিক এলাকায় গুলি চালানোর অভিযোগও তোলেন তিনি।

অন্যদিকে, কম্বোডিয়া পাল্টা অভিযোগ করেছে, থাইল্যান্ড তাদের বিরুদ্ধে ক্লাস্টার বোমা ব্যবহার করছে, যা বিশ্বব্যাপী বেসামরিক জনগণের জন্য মারাত্মক হুমকি হিসেবে বিবেচিত এবং বহু দেশেই নিষিদ্ধ। তবে এই অভিযোগের বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া দেয়নি থাইল্যান্ড।

আদমজী ইপিজেডে কাপড়ের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
  • ১৫ জুলাই ২০২৬
নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু
  • ১৫ জুলাই ২০২৬
১ আগস্ট থেকে দেশজুড়ে টাইফয়েড টিকাদান শুরু, পাবে কারা
  • ১৫ জুলাই ২০২৬
রাজধানীতে সিদ্ধেশ্বরী কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ১৫ জুলাই ২০২৬
পর্যটনের স্বর্গ, দুর্যোগে যেন মৃত্যুপুরী সেন্টমার্টিন
  • ১৫ জুলাই ২০২৬
দেশম যুগের অবসান, ফ্রান্সের নতুন কোচ হচ্ছেন কে?
  • ১৫ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence