গোপালগঞ্জের ৪ মৃত্যুর ঘটনায় স্বাধীন বিচারিক তদন্ত কমিটি দাবি বার্গম্যানের

১৭ জুলাই ২০২৫, ০১:৪৮ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৩:১৭ PM
ডেভিড বার্গম্যান

ডেভিড বার্গম্যান © টিডিসি সম্পাদিত

দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে গতকাল বুধবার গোপালগঞ্জে গিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। কিন্তু একাধিকবার তাদের ওপর হামলা হয়েছে। আর এ হামলার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা আওয়ামী লীগ, এর অঙ্গ ও সহযোগী সংগঠন এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও নেতাকর্মীদের বিরুদ্ধে।

এ হামলার পর শহর ও আশপাশ এলাকায় সকাল থেকে দফায় দফায় হামলা, পুলিশের সঙ্গে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া, অগ্নিসংযোগ, রাবার বুলেট, গুলিতে গোপালগঞ্জ রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি চেষ্টা চালায়। হামলা ও সংঘর্ষে চারজন মৃত্যুর খবর পাওয়া গেছে। 

এ ঘটনায় তীব্র প্রতিবাদ ও স্বাধীন বিচারিক তদন্ত কমিটি দাবি করেছেন ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান। আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) নিজের ফেসবুক পোস্টে তিনি এমন দাবি জানান। 

পোস্টে তিনি লেখেন, আমি আশা করি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গতকালের গোপালগঞ্জের সহিংসতার চারজনের মৃত্যুর পরিস্থিতি খতিয়ে দেখার জন্য একটি স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত করবে। গতকালের মতো আওয়ামী লীগের সহিংসতার সমালোচনা ও নিন্দা করা সরকারের পক্ষে ঠিকই ছিল, কিন্তু অস্পষ্ট পরিস্থিতিতে চারজন নিহত হয়েছেন এবং একটি স্বাধীন তদন্ত প্রয়োজন।

এসএসসি পাসেই ফায়ার সার্ভিসের কোর্সে ভর্তির সুযোগ, আবেদন শুর…
  • ১৪ নভেম্বর ২০২৬
হঠাৎ কেনো ওজন বাড়ছে?
  • ১৪ নভেম্বর ২০২৬
রাতে সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ, হেড টু …
  • ১৪ নভেম্বর ২০২৬
‘ডিসেম্বরের পরেও আপনাদের চাকরি করতে হবে’— ওসিকে ছাত্রলীগ নে…
  • ১৪ নভেম্বর ২০২৬
ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগীরা খাবারে যে ভুলগুলো করবেন না
  • ১৪ নভেম্বর ২০২৬
গুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলোয় সাড়ে ১৬ হাজার আসন, কোন বিশ্ববিদ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950