মুরগির বাচ্চা হাসপাতালে নেয়া সেই শিশু পেল পুরস্কার

০৫ এপ্রিল ২০১৯, ০৬:৩৩ PM

© ফাইল ফটো

একহাতে মৃত মুরগির বাচ্চা ও অন্য হাতে ১০ রূপি নিয়ে হাসপাতালে যায় ছোট্ট শিশু ডেরেক সি। আর এই দৃশ্যটি ক্যামেরা বন্দির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে মানবতার দৃষ্টান্তের প্রশংসায় ভাসতে থাকে ডেরেক। শিশুটির এমন মানবিক কাজের জন্য তার স্কুল লালচানহিমা থেকে পুরস্কৃত করেছে।

ডেরেক’র এ মানবিক কাজের জন্য তাকে একটি প্রশংসাপত্র দেওয়া হয়েছে। এতে লেখা ‘ওয়ার্ড অব অ্যাপ্রিশিয়েসন’। প্রশংসাপত্র হাতে শিশুটির আরও একটি ছবি বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ছয় বছর বয়সী শিশু ডেরেক সি লালচানহিমা নিজের সাইকেলে মুরগির একটি বাচ্চাকে চাপা দেয়। ঘটনার পর শিশুটি না পালিয়ে মুরগির বাচ্চাটিকে বাঁচাতে হাসপাতালে যায়। তখন তার এক হাতে ছিল মুরগির বাচ্চা আর অন্য হাতে ১০ রুপি। শিশুটির এই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

ভারতের মিজোরামের সাইরাং এলাকায় ঘটনাটি ঘটে। সাংগা সেইস নামের একটি আইডি থেকে ছবিটি ফেসবুকে শেয়ার করলে তাতে এক লাখ ২৪ হাজার লাইক পড়ে। মন্তব্য করেন ১১ হাজার ব্যক্তি। আর ছবিটি শেয়ার হয় ৮৭ হাজার।

শিশুটির বাবার বক্তব্য অনুযায়ী, দুর্ঘটনার পর প্রতিবেশির মুরগির বাচ্চাটি নিয়ে ডেরেক বাড়িতে আসে। মুরগির বাচ্চাটি যে মারা গেছে সেটি সে বুঝতে চাইছিল না এবং বাচ্চাটিকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য চাপ দিতে থাকে। শিশুটির বাবা তাকে ১০ রুপির একটি নোট দিয়ে হাসপাতালে যেতে বলেন। ডেরেক তখন মুরগির বাচ্চা ও ১০ রুপি নিয়ে হাসপাতালে হাজির হয়। সেখানে শিশুটির সরলতা ও মানবিকতা দেখে অভিভূত এক নার্স তার ছবি তোলেন। সেই ছবিটিই অনলাইনে ভাইরাল হয়।

তিনি আরও জানান, মুরগির বাচ্চাটি সুস্থ না হওয়ার পরে হাসপাতাল থেকে কাঁদতে কাঁদতে ডেরেক বাড়িতে যায় এবং ১০০ রুপি নিয়ে আবার হাসপাতালে আসে। শেষ পর্যন্ত তারা বাবা-মা তাকে বোঝান যে মুরগির বাচ্চাটি মারা গেছে। হাসপাতালের লোকেরা আর কিছু করতে পারবে না। ডেরেকের এমন মানসিকতা এরইমধ্যে বহু মানুষের হৃদয় জয় করেছে। সবাই প্রাণভরে আশীর্বাদ করেছেন তাকে।

ইয়ামাল-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অরের জন্য চমকপ্রদ এক তারকাক…
  • ০৮ অক্টোবর ২০২৬
বিমান বাহিনীর কৃতি কর্মকর্তাদের মাঝে ওসমানী স্বর্ণপদক প্রদান
  • ০৮ অক্টোবর ২০২৬
এমপিও শিক্ষকদের বদলি: যে কারণে ক্ষোভ ঝাড়লেন বিএনপি মহাসচিব
  • ০৮ অক্টোবর ২০২৬
পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার
  • ০৮ অক্টোবর ২০২৬
অস্ট্রেলিয়ার শিক্ষাজীবন শুরু করতে না করতেই চলে গেলেন ঢাবি …
  • ০৮ অক্টোবর ২০২৬
সিজারের পর পেটে গজ রেখে সেলাই, ৪ মাসের শিশু রেখে চলে গেলেন …
  • ০৮ অক্টোবর ২০২৬