২০ দিন পর ইরানে ঢুকল আন্তর্জাতিক ফ্লাইট

০৪ জুলাই ২০২৫, ০৫:৩৭ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০৬:৫১ PM
তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর

তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর © সংগৃহীত

ইসরায়েলের সঙ্গে সংঘাতের কারণে ফ্লাইট স্থগিতের ২০ দিন পর ইরানে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু হয়েছে। ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘাতে কারণে ফ্লাইট স্থগিতের পর শুক্রবার (৪ জুলাই) অন্তত ২০ দিন পর তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথমবারের মতো আন্তর্জাতিক ফ্লাইট অবতরণ করেছে।
 
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএর প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের বিমান সংস্থা ফ্লাইদুবাইয়ের এফজেড১৯৩০-এর একটি বিমান ইরানের বৃহত্তম বিমানবন্দরে অবতরণ করে। এর মধ্য দিয়ে ইরানের আকাশসীমা ধীরে ধীরে স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসল বলে মনে করা হচ্ছে।
 
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আইআরএনএ জানিয়েছে, আন্তর্জাতিক বিমান চলাচলের মাধ্যমে দেশটির বিমান চলাচল খাতে স্থিতিশীলতা ফিরে আসার ক্ষেত্র তৈরি হয়েছে। যাত্রীদের পূর্ণ নিরাপত্তা দিয়ে বিমান চলাচল শুরু হয়েছে বলেও আইআরএনএ জানিয়েছে।

আরও পড়ুন: প্রাথমিক বিদ্যালয়ে ‘মিড ডে মিল’ চালু হচ্ছে সেপ্টেম্বরে

গত ১৩ জুন ইসরায়েলি বিমান হামলা ও ইরানের আকাশসীমাজুড়ে নিরাপত্তা উদ্বেগের মধ্যে আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ বিমান চলাচল বন্ধ করে দিয়েছিল ইরানের বিমান চলাচল কর্তৃপক্ষ।
 
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ইসফাহান ও তাবরিজ শহর ছাড়া ইরানের বিমানবন্দরগুলো অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইটের জন্য আবারও খুলে দেওয়া হয়েছে। এ ছাড়া দেশটির আকাশসীমা আন্তর্জাতিক ট্রানজিট ফ্লাইটের জন্যও উন্মুক্ত রয়েছে বলে জানানো হয়েছে।

ওসিকে হুমকি দেওয়া সেই বিএনপি নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার
  • ০৭ অক্টোবর ২০২৬
রাতে ঘুম আসে না, সকালে উঠতে কষ্ট—আপনার ‘দেহঘড়ি’ ঠিক আছে তো?
  • ০৭ অক্টোবর ২০২৬
কারিগরির ২১৪০ প্রতিষ্ঠানে পদ শূন্য, বদলি আবেদন নিয়ে সুখবর প…
  • ০৭ অক্টোবর ২০২৬
অধ্যাপক থেকে অফিস সহায়ক, মোট ২৩ পদে জনবল নিয়োগ দেবে কুমিল্ল…
  • ০৭ অক্টোবর ২০২৬
নির্বাচনে অংশগ্রহণ আর গণতন্ত্রের অংশীদারত্ব প্রতিষ্ঠা করা এ…
  • ০৭ অক্টোবর ২০২৬
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে চাকরি, লাগবে ২ বছরের অভিজ্ঞতা
  • ০৭ অক্টোবর ২০২৬