মাহমুদউল্লাহর বিশ্বকাপে খেলা অনিশ্চিত

০২ এপ্রিল ২০১৯, ০২:১৫ PM

© সংগৃহীত

আর মাত্র দুই মাস পরই শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ ক্রিকেট। অথচ দুঃসংবাদ পিছু ছাড়ছে না বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। ইংল্যান্ড বিশ্বকাপের আগেই ইনজুরিতে জর্জরিত বাংলাদেশ দল। সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, মুশফিকুর রহিম ও তামিম ইকাবাল কয়েক মাস ধরেই ইনজুরির মধ্য দিয়ে যাচ্ছেন।

এবার বাংলাদেশ দলের জন্য আরও একটি বড় দুঃসংবাদ এসেছে। অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ ইনজুরিতে পড়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এতথ্য জানিয়েছে।

বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী সাংবাদিকদেরকে জানান, ‘মাহমুদউল্লাহর এমআরআই রিপোর্ট হাতে পেয়েছেন তাঁরা। নিউজিল্যান্ড সফরে প্রথম টেস্ট ম্যাচে কাঁধে চোট পাওয়ার পর সেখানেই তাঁর এমআরআই সম্পন্ন হয়। সেই রিপোর্টে মাহমুদউল্লাহর ইনজুরিটা ‘গ্রেড-থ্রি টিয়ারে’র। তাঁর ইনজুরি খুবই আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।’

এই তথ্য জানার পর ১৫ দিনের বিশ্রাম দেওয়া হয়েছে মাহমুদউল্লাহকে। এরপর তাঁর পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে। তবে এতে ইনজুরি না সারলে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে বলে জানা গেছে। এতে বিশ্বকাপে খেলা অনিশ্চিত হয়ে যেতে পারে অভিজ্ঞ এই ব্যাটসম্যানের। তবে এ ব্যাপারে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।

বাংলাদেশ দলের বর্তমান স্কোয়াডে মাশরাফি, সাকিব, তামিম, মুশফিকের সঙ্গে মাহমুদউল্লাহও অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য। গত বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় নয় নম্বরে ছিলেন তিনি। বিশ্বকাপের আগে তার ইনজুরিটা তাই বাংলাদেশ দলের জন্য বেশ দুশ্চিন্তার বলা চলে।

ইয়ামাল-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অরের জন্য চমকপ্রদ এক তারকাক…
  • ০৮ অক্টোবর ২০২৬
বিমান বাহিনীর কৃতি কর্মকর্তাদের মাঝে ওসমানী স্বর্ণপদক প্রদান
  • ০৮ অক্টোবর ২০২৬
এমপিও শিক্ষকদের বদলি: যে কারণে ক্ষোভ ঝাড়লেন বিএনপি মহাসচিব
  • ০৮ অক্টোবর ২০২৬
পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার
  • ০৮ অক্টোবর ২০২৬
অস্ট্রেলিয়ার শিক্ষাজীবন শুরু করতে না করতেই চলে গেলেন ঢাবি …
  • ০৮ অক্টোবর ২০২৬
সিজারের পর পেটে গজ রেখে সেলাই, ৪ মাসের শিশু রেখে চলে গেলেন …
  • ০৮ অক্টোবর ২০২৬