ইরানকে পারমাণবিক অস্ত্র দিতে প্রস্তুত অনেক দেশ: দিমিত্রি মেদভেদেভ

২২ জুন ২০২৫, ০৬:২৮ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ১০:১৩ PM
দিমিত্রি মেদভেদেভ

দিমিত্রি মেদভেদেভ © ফাইল ফটো

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও দেশটির নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ দাবি করেছেন, বিশ্বের অনেক দেশ ইরানকে সরাসরি পারমাণবিক অস্ত্র সরবরাহ করতে প্রস্তুত। তবে কোন কোন দেশ এই প্রস্তুতি নিয়েছে, তা স্পষ্ট করেননি তিনি।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (পূর্বে টুইটার) দেওয়া এক বার্তায় এই মন্তব্য করেন মেদভেদেভ। তিনি বলেন, ‘এখন আমরা খোলাখুলিই বলতে পারি—পারমাণবিক অস্ত্রের উৎপাদন অব্যাহত থাকবে।’

মেদভেদেভ জানান, ইরানের ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের হামলা উল্লেখযোগ্য কোনো সামরিক সাফল্য অর্জন করতে পারেনি। তার ভাষ্য, ‘ইরানের পারমাণবিক জ্বালানি চক্রের গুরুত্বপূর্ণ অবকাঠামো হয় ক্ষতিগ্রস্তই হয়নি বা খুব সামান্য ক্ষতি হয়েছে।’

হামলার পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকাকে তীব্র সমালোচনা করে তিনি বলেন, ‘শান্তির বার্তা নিয়ে আসা ট্রাম্প এখন যুক্তরাষ্ট্রের জন্য আরেকটি যুদ্ধ শুরু করেছেন। তিনি যুক্তরাষ্ট্রকে ঠেলে দিয়েছেন মধ্যপ্রাচ্যের আরেকটি সংঘাতে।’

তিনি আরও বলেন, এসব হামলার মাধ্যমে ইরান রাজনৈতিকভাবে আরও শক্তিশালী হয়েছে। দেশটির জনগণ এখন আধ্যাত্মিক নেতৃত্বের পক্ষে একত্রিত হচ্ছেন। এমনকি যারা আগে নির্লিপ্ত ছিলেন বা বিরোধিতাকারী ছিলেন, তারাও এখন নেতৃত্বের পাশে এসে দাঁড়াচ্ছেন বলে দাবি করেন মেদভেদেভ।

তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র এই মুহূর্তে একটি নতুন সংঘাতের মধ্যে জড়িয়ে পড়েছে এবং ভবিষ্যতে ইসরায়েলের ভূখণ্ডে স্থল অভিযান শুরুর আশঙ্কাও তৈরি হয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের হামলার ঘটনার পরপরই ইরান-রাশিয়া কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি রবিবার জানিয়েছেন, তিনি রাশিয়া সফরে যাচ্ছেন এবং আগামীকাল সোমবার মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক ‘গুরুত্বপূর্ণ বৈঠকে’ বসবেন।

তুরস্কের ইস্তাম্বুলে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সম্মেলনের ফাঁকে এক সংবাদ সম্মেলনে আরাঘচি বলেন, ‘রাশিয়া ইরানের বন্ধু। আমরা সব সময় একে অপরের সঙ্গে পরামর্শ করি। আগামীকাল রুশ প্রেসিডেন্টের সঙ্গে আমার একটি গুরুত্বপূর্ণ আলোচনা হবে।’

এআইয়ের লাগাম টানতে আহ্বান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহীর, এ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পানি জমলেই বাড়ে এডিসের বংশবৃদ্ধির ঝুঁকি, ডেঙ্গু থেকে নিরাপদ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির শিক্ষক মূল্যায়ন ওয়েবসাইটে রিভিউ দেখা বন্ধ, নেপথ্যে য…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ক্লদ দিয়ে যুদ্ধ, গুপ্তচরবৃত্তি ও প্রতারণা—উঠে এলো ভয়ংকর তথ্য
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক শিক্ষকের পড়ানোকে বিটিভির খবরের সাথে তুলনা করতাম, ত…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9