দশম পরমাণু বিজ্ঞানীর মৃত্যুর খবর নিশ্চিত করলো ইরান

২১ জুন ২০২৫, ০৯:৩৯ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ১০:১২ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ইরানি গণমাধ্যম স্বীকার করেছে দেশটিতে ইসরায়েলি হামলায় আরও একজন পরমাণু বিজ্ঞানী মারা গেছেন। যার ফলে সরকারিভাবে মৃতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে।

ইসার তাবাতাবেই ঘোমশেহ নামের ওই বিজ্ঞানীর মৃত্যুর খবর প্রথমে তেহরানের শরীফ বিশ্ববিদ্যালয়ের নিউজলেটারে ঘোষণা করা হয়েছিল, যেখানে তিনি একজন প্রাক্তন ছাত্র ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের নিউজলেটারে বলা হয়েছে, তাকে গত সপ্তাহের শেষের দিকে তার স্ত্রী মানসুরেহ হাজিসালেমের সাথে তার বাড়িতে হত্যা করা হয়েছে।
ইরান এর আগে আরও নয়জন পরমাণু বিজ্ঞানীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

ফেরেদুন আব্বাসি ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রাক্তন প্রধান ছিলেন, আর মোহাম্মদ মেহেদী তেহরানচি তেহরানের ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

আব্দুল হামিদ মিনুচেহর, আহমেদ রেজা জোলফাগারি এবং আমির হোসেন ফেঘি তেহরানের শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কর্মী ছিলেন।
আকবর মোতালেবিজাদেহ, আলী বাকি করিমি, মনসুর আসগারি এবং সাইদ বোরজিও নিহত হয়েছেন।

ইতোমধ্যে, ইসরায়েলের চ্যানেল ১২ জানিয়েছে যে ‘অপারেশন নার্নিয়া’-এর অধীনে ইসরায়েল নয় জন ইরানি পারমাণবিক বিজ্ঞানীকে ‘একযোগে’ হত্যা করেছে এবং তার কিছুক্ষণ পরেই দশম ইরানি পারমাণবিক বিজ্ঞানীকে হত্যা করেছে।

সূত্র: বিবিসি

প্রাথমিকের বিতর্কিত সেই বদলি স্থগিত, শিক্ষা কর্মকর্তা বললেন…
  • ০৩ অক্টোবর ২০২৬
পর্যটন পুরস্কার পেলেন সালাহউদ্দিনসহ ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
  • ০৩ অক্টোবর ২০২৬
উপজেলায় প্রথম হয়েও নিয়োগের চিঠি পেলেন না ঢাবির জুয়েল
  • ০৩ অক্টোবর ২০২৬
৪০৩ রানের রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত
  • ০৩ অক্টোবর ২০২৬
জেলা বিএনপির কার্যালয়ে আগুন 
  • ০৩ অক্টোবর ২০২৬
ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জর…
  • ০৩ অক্টোবর ২০২৬