চট্টগ্রাম কলেজ মাতিয়ে গেলেন ইন্টারনেটভিত্তিক টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রেরণাদায়ী বক্তা আয়মান সাদিক। শনিবার কলেজ অডিটরিয়ামে ক্যারিয়ার গঠনে সহায়ক বিভিন্ন সুযোগ ও কৌশল সম্পর্কে শিক্ষার্থীদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করতে অনুষ্ঠিত হয়ে গেল ‘ক্যারিয়ার হ্যাক্স’ শীর্ষক এক সেমিনার। চট্টগ্রাম কলেজে ক্রিয়েটিভ ক্লাবের উদ্যোগে আয়োজিত এ সেমিনারে কলেজের হাজারো শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
সেমিনারে উপস্থিত থেকে বক্তব্যে প্রদান করেন কলেজের অধ্যক্ষ আবুল হাসান, উপাধ্যক্ষ মুজিবুল হক, চট্টগ্রাম কলেজ ক্রিয়েটিভ ক্লাবের আহ্বায়ক ড. মো: রেয়াজুল হক, ছাত্রলীগ চট্টগাম কলেজ শাখার সভাপতি মাহমুদুল করিম ও সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজ প্রমুখ।
সেমিনারে আয়মান সাদিকসহ অন্যান্যরা ক্যারিয়ার সচেতনতা এবং সৃজনশীলতাকে বিকশিত করার লক্ষ্যকে সামনে রেখে বিভিন্ন সময়োপযোগী উদ্যোগ গ্রহণের কৌশল সর্ম্পকে অবহিত করেন।