ইরানের ৫ হাসপাতালে হামলার প্রমাণ আন্তর্জাতিক সংস্থায় পাঠাবে রেড ক্রিসেন্ট

২০ জুন ২০২৫, ০৬:০১ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ১২:১০ AM
ক্ষতিগ্রস্থ ইরানের একটি হাসপাতাল

ক্ষতিগ্রস্থ ইরানের একটি হাসপাতাল © সংগৃহীত

গত এক সপ্তাহে ইসরায়েলি বিমান হামলায় ইরানের পাঁচটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং চিকিৎসাধীন বহু রোগীর সেবা ব্যাহত হয়েছে বলে জানিয়েছে ইরানের জরুরি সেবা বিভাগের প্রধান। শুক্রবার (২০ জুন) ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনে তিনি এ তথ্য জানান।

এদিকে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েন হাসপাতালের রোগীরাও। ইরানে রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান পিরহোসেইন কোলিভান্দ দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের সঙ্গে এক সাক্ষাৎকারে একথা বলেছেন।

কোলিভান্দ বলেন, বিস্ফোরণের ধোঁয়ায় রোগীদের শ্বাসকষ্টের সমস্যাও তৈরি করেছে। হাসপাতালে এসব হামলার প্রভাব এবং এর প্রমাণ রেডক্রসসহ আন্তর্জাতিক সংস্থাগুলোতে পাঠানো হবে বলেও জানান তিনি।

ইসরায়েল ও ইরানের মধ্যকার আকাশযুদ্ধ দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করেছে। এমন পরিস্থিতিতে ইউরোপীয় কর্মকর্তারা ইরানকে আবারও আলোচনার টেবিলে ফেরাতে চেষ্টা চালাচ্ছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ্ট্র যুদ্ধের সঙ্গে সরাসরি জড়াবে কি না—সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে দুই সপ্তাহের মধ্যে।

গত শুক্রবার ইসরায়েল ইরানে হামলা শুরু করে, দাবি করে যে তারা ইরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে চায়। জবাবে ইরানও ইসরায়েলে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। ইরান বলছে, তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত।

ইরানের মানবাধিকার কর্মীদের সংবাদ সংস্থা (হারানা) জানায়, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৬৩৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী এবং বেসামরিক নাগরিকরা।

অন্যদিকে, ইরানের পাল্টা হামলায় অন্তত দুই ডজন ইসরায়েলি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েল। তবে কোনো পক্ষের দেওয়া নিহতের সংখ্যা স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স।

ইসরায়েল মূলত ইরানের পারমাণবিক স্থাপনা ও ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু বানালেও পশ্চিমা ও আঞ্চলিক কর্মকর্তারা মনে করছেন, তারা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সরকার পতনের চেষ্টাও করছে।

বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, আমরা কি ইরানের শাসনব্যবস্থার পতন ঘটাতে চাই? এটা হতে পারে হামলার ফলাফল, তবে এটা নির্ভর করছে ইরানি জনগণের ওপর—তারা চাইলে স্বাধীনতার জন্য উঠে দাঁড়াতে পারে।

ইরান দাবি করেছে, তারা শুধু সামরিক ও প্রতিরক্ষা ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে একইসঙ্গে একটি হাসপাতাল ও আরো কিছু বেসামরিক স্থাপনাও ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। দুই পক্ষের এই চলমান সংঘাতে ক্রমেই বাড়ছে হতাহতের সংখ্যা ও মানবিক সংকট। আন্তর্জাতিক সম্প্রদায় এখন কূটনৈতিক সমাধানের দিকে আহ্বান জানাচ্ছে।

সূত্র : আলআরাবিয়া, বিবিসি

১ মার্কিন ডলারে মিলছে ২০ লাখ ইরানি রিয়াল
  • ২৪ আগস্ট ২০২৬
নোবিপ্রবি ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা তদন্তে সময় বৃদ…
  • ২৪ আগস্ট ২০২৬
তারেক রহমানের বিরুদ্ধে মামলা করা ছাত্রলীগ নেতার পক্ষে প্রচা…
  • ২৪ আগস্ট ২০২৬
পুলিশ হেফাজতে নির্যাতন ও ঘুষ দাবির অভিযোগে ২ কর্মকর্তার বির…
  • ২৪ আগস্ট ২০২৬
এক কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি ছিল, অথচ ছয় মাসে উল্টো ৬১…
  • ২৪ আগস্ট ২০২৬
প্রেস মালিকদের পকেটে যাচ্ছে সরকারের ৩৬০ কোটি টাকা
  • ২৪ আগস্ট ২০২৬