ইউরোপীয়দের বক্তব্য শুনতে এসেছি, আপস করার জন্য নয়: ইরান

২০ জুন ২০২৫, ০২:৫৫ PM , আপডেট: ২০ জুন ২০২৫, ১০:২৪ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ইসরায়েলের ধারাবাহিক হামলার মধ্যে ইউরোপীয় কূটনীতিকদের সঙ্গে আলোচনায় বসেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তবে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এ সফরের উদ্দেশ্য কোনো আপস নয়, বরং ইউরোপীয় পক্ষ কী বলছে তা শোনা।

ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করার জন্য জেনেভায় অবস্থান করছেন আরাকচি। তবে আলোচনার সম্ভাবনা পুরোপুরি নাকচ করে দিয়ে তিনি বলেন, ‘ইসরায়েল যখন প্রতিদিন আমাদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে, তখন কোনো আলোচনার প্রশ্নই আসে না। আমরা কেবল ইউরোপীয়দের শুনতে এসেছি, আপস করতে নয়।’

ইরান বলছে, তারা কূটনৈতিক দরজা পুরোপুরি বন্ধ করছে না। বরং এই সফর কূটনীতির পথ খোলা রাখার একটি সংকেত। তবে একইসঙ্গে তারা ইঙ্গিত দিয়েছে যে তারা প্রতিশোধমূলক ব্যবস্থা চালিয়ে যাবে এবং নিজেদের স্বার্থ রক্ষায় কোনো ছাড় দেবে না।

আরাকচি আরও বলেন, ‘আমাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি কোনো আলোচনার বিষয় হতে পারে না। প্রতিদিন আমরা লক্ষ্যবস্তু হচ্ছি—এমন পরিস্থিতিতে আত্মরক্ষার অধিকার নিয়ে কোনো আপস হবে না।’

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ছয় দফা আলোচনার প্রস্তুতি চলছিল, যা ইসরায়েলি হামলার কারণে বাধাগ্রস্ত হয়েছে। ফলে ইরান এখন ইউরোপীয় কূটনীতিকদের সঙ্গে সীমিত পর্যায়ে কথোপকথন চালিয়ে যেতে আগ্রহী হলেও তা নিছক পর্যবেক্ষণ ও বার্তা বিনিময়ের মধ্যে সীমিত থাকবে বলে ধারণা করা হচ্ছে।

ইরান বারবার বলছে—হামলা যতদিন চলবে, ততদিন তারা কোনো অর্থবহ আলোচনায় বসবে না। একইসঙ্গে ইসরায়েলি আগ্রাসনের জবাবে উপযুক্ত প্রতিক্রিয়া দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তেহরান।

গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ায় সাবেক স্ত্রীর মামলা, …
  • ১৪ নভেম্বর ২০২৬
শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
গাজীপুরে ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ধাওয়া-পাল্টাধাওয়া
  • ১৪ নভেম্বর ২০২৬
৭-৯ম গ্রেডে নেকটারে কর্মকর্তা নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৪ নভেম্বর ২০২৬
ছোট ক্যাম্পাসে বড় স্বপ্ন, বুটেক্স ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাস…
  • ১৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতার মন্তব্যে ক্ষুব্ধ হয়ে লাইভ টকশো ছেড়ে গেলেন রাশ…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950