ইরানে যুক্তরাষ্ট্রের হামলা চালানো নিয়ে যা জানাল ট্রাম্প

১৮ জুন ২০২৫, ০৮:৩৫ PM , আপডেট: ১৯ জুন ২০২৫, ০৫:২০ PM
ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প © সংগৃহীত

হোয়াইট হাউসের লনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইরানের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে বিষ্ফোরক মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (১৮ জুন) তিনি সাংবাদিকের সামনে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি সেটা বলতে পারি না… আপনি কি সত্যিই মনে করেন আমি এই প্রশ্নের উত্তর দেব?’

তিনি আরও বলেন, ‘আপনারা জানেন না আমি কী করব। আমি হামলা চালাতেও পারি, আবার নাও চালাতে পারি। কেউ জানে না আমি কী করব।’

ট্রাম্পের দাবি, ইরান বর্তমানে কঠিন পরিস্থিতির মধ্যে আছে। তারা এখন আলোচনা করতে চায়। 

্ইরানের নাগরিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘তোমরা আগেই আলোচনা করোনি কেন—এই মৃত্যু ও ধ্বংসযজ্ঞের আগে? আমি বলেছি, তোমরা যদি দু’সপ্তাহ আগেই আলোচনা করতে তাহলে সব ঠিকঠাক থাকত, তখন তোমাদের একটা দেশ থাকত।’

ট্রাম্পের এই বক্তব্য এমন সময় এল, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা ফের চরমে উঠেছে। তবে স্পষ্ট করে কিছু না বললেও তার মন্তব্যে ভবিষ্যতে কোনো সামরিক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হয়নি।

দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সহযোগিতার অভিযোগ উঠলেই কঠোর …
  • ১৭ নভেম্বর ২০২৬