গাজায় পাঁচ ইসরায়েলি সেনা নিহত

০৬ জুন ২০২৫, ০৮:১১ PM , আপডেট: ০৯ জুন ২০২৫, ০৯:৩৫ AM
ইসরায়েলী সেনা

ইসরায়েলী সেনা © সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ভবন ধসে দখলদার ইসরায়েলের পাঁচ সেনা নিহত হয়েছে। তারা গাজার সশস্ত্র যোদ্ধাদের পাতা ফাঁদে পা দিয়ে প্রাণ হারিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা অ্যারাবিক শুক্রবার (৬ জুন) জানিয়েছে, গাজার খান ইউনিস এলাকায় এ ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজার যোদ্ধারা খান ইউনিসের একটি ভবনে বোমা পুঁতে রাখে। সেটিতে ইসরায়েলের এলিট ডিভিশনের ১২ সেনা প্রবেশ করে। ঠিক তখনই বোমায় বিস্ফোরণ ঘটানো হয়। এতে ভবনটি তাদের ওপর ধসে পড়ে।

পাঁচ ইসরায়েলি সেনা নিহত হওয়ার পাশাপাশি আরও দুজন আহত হয়। যাদের অবস্থা ‘বেশ গুরুতর’ বলে জানা গেছে।

আরও পড়ুন: ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন: প্রধান উপদেষ্টা

ফিলিস্তিনের অবরুদ্ধ এ উপত্যকায় স্থল হামলায় অংশ নিতে আসা ইসরায়েলি সেনাদের জন্য এটি আরও একটি বড় ধাক্কা। সশস্ত্র যোদ্ধাদের নিশ্চিহ্ন করে দিতে ইসরায়েল গাজায় ব্যাপাক বোমা হামলা চালিয়েছে। তারা গাজার অনেক ভবন ধসিয়ে দিয়েছে। তা সত্ত্বেও এখনো তীব্র প্রতিরোধের মুখে পড়ছে এই দখলদাররা। 

আজ গাজায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। তবে এদিনও সেখানে বন্ধ নেই দখলদারদের বর্বরতা। আজও তাদের হামলায় একই বাড়িতে সাত ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে চলা এ যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ৫৫ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও কয়েক লাখ মানুষ।

বিকল্প ভেন্যুতে নবীনবরণ কনসার্ট করল ব্রাহ্মণবাড়িয়া সরকারি ক…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সেজে ফেক আইডি খুলে একাধিক ছাত্রীর …
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসায় শিশু নির্যাতন প্রতিরোধে সরকারকে আইনি নোটিশ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুতে জিন্নাহর ছবি ভাঙচুরে আবু তৈয়বের সঙ্গে ছিলেন নিষিদ্ধ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‘বিদেশে ১ পয়সাও নেওয়ার প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব’
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি সাভার ক্যান্টনমেন্ট পাবলি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9