প্রথমবারের মতো কোনও নারীর গণিতে ‘নোবেল’ জয়

২১ মার্চ ২০১৯, ০৫:৫৩ PM

© সংগৃহীত

গণিতে অসামান্য অবদান রাখার জন্য যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক কারেন কেসকুলা উলেনব্যাক বার্ষিকে পুরস্কৃত হয়েছেন বলে জানিয়েছে অ্যালার্ট ডটকম। বিগত ৪০বছরে গণিতের বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতির ক্ষেত্রে অবদান রাখায় আরও বড় স্বীকৃতি পাওয়া উচিত ছিল বলে জানান রয়েল সোসাইটির ফেলো জিম আল-খলিল।

এইবেল পুরস্কারটি মূলত দিয়ে থাকে নরওয়ের অ্যাকাডেমি অব সায়েন্স অ্যান্ড লেটারস। আর এবার এ পুরস্কারটি পেতে যাচ্ছেন ক্যারেন উলেনব্যাক। গণিতে অবদান রাখার জন্য নোবেল দেওয়ার বিধান না থাকায় এ ক্ষেত্রে যে স্বীকৃতির এক শূন্যতা ছিল তা এইবেল পুরস্কারের মাধ্যমে কিছুটা পূরণ হচ্ছে বলে জানান সায়েন্স অ্যালার্ট।

এইবেল কমিটির প্রধান হ্যান্স মন্তি কুশ জানিয়েছেন, ক্যারেন উলেনব্যাক জ্যামিতিক বিশ্লেষণ ও গেইজ থিওরি নিয়ে মৌলিক কাজ করার জন্য ২০১৯ সালের এইবেল পুরস্কার পাচ্ছেন। ক্যারেনের কাজ গাণিতিক দৃশ্যপটে আমূল পরিবর্তন এনেছে। তত্ত্ব সাবানের বুদবুদে যেমন তৈরি হয় তেমন ক্ষুদ্র পৃষ্ঠতল এবং উচ্চ মাত্রার ক্ষেত্রে আরও ক্ষুদ্রিকীকরণ সমস্যাগুলো বোঝায় বিপ্লব সাধন করেছে।

এখন পর্যন্ত নোবেলজয়ী ৯০৪ জনের মধ্যে মাত্র ৫১ জন নারী। তাই প্রথম নারী হিসেবে উলেনব্যাকের এইবেল জয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ২০১৪ সালে মারিয়াম মিরজাখানির আগে গণিতের আরেকটি মর্যাদাপূর্ণ পুরস্কার ফিল্ডস পদকও কোনো নারী জেতেননি। এখন পর্যন্ত মিরজাখানিই ফিল্ডস পদক পাওয়া একমাত্র নারী।

২০০২ সাল থেকে শুরু হওয়া এইবেল পুরস্কারের অর্থমূল্য প্রায় ৭ লাখ ৪ হাজার মার্কিন ডলার। আগামী ২১ মে অসলোতে এক অনুষ্ঠানে নরওয়ের রাজা পঞ্চম হেরাল্ড উলেনব্যাকের হাতে পুরস্কারটি তুলে দেবেন।

ইয়ামাল-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অরের জন্য চমকপ্রদ এক তারকাক…
  • ০৮ অক্টোবর ২০২৬
বিমান বাহিনীর কৃতি কর্মকর্তাদের মাঝে ওসমানী স্বর্ণপদক প্রদান
  • ০৮ অক্টোবর ২০২৬
এমপিও শিক্ষকদের বদলি: যে কারণে ক্ষোভ ঝাড়লেন বিএনপি মহাসচিব
  • ০৮ অক্টোবর ২০২৬
পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার
  • ০৮ অক্টোবর ২০২৬
অস্ট্রেলিয়ার শিক্ষাজীবন শুরু করতে না করতেই চলে গেলেন ঢাবি …
  • ০৮ অক্টোবর ২০২৬
সিজারের পর পেটে গজ রেখে সেলাই, ৪ মাসের শিশু রেখে চলে গেলেন …
  • ০৮ অক্টোবর ২০২৬