ঢাবি ছাত্রীকে বিয়ে করছেন মোস্তাফিজ?

২১ মার্চ ২০১৯, ১০:৪৯ AM

কাটার মাস্টার খ্যাত মোস্তাফিজুর রহমান বিয়ে করতে যাচ্ছেন বলে গুঞ্জন উঠেছে। কাল (২২ মার্চ) গতিতারকার নিজ জেলা সাতক্ষীরায় এই বিয়ের অনুষ্ঠান হবে বলে জানা গেছে। তবে বিষয়টি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি মোস্তাফিজ কিংবা পরিবারের পক্ষ থেকে।

একটি সূত্রের দাবি, ঘরোয়াভাবে বিয়ের প্রস্তুতি থাকায় কাউকে ওইভাবে জানানো হয়নি। পাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রী দাবি ওই অসমর্থিত সূত্রটির।

বিশ্ব ক্রিকেটে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত ক্রিকেটারের নাম বাংলাদেশ দলের বোলার মুস্তাফিজুর রহমান। ভারতের বিপক্ষে অসাধারণ পারফর্ম করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। ওয়ানডেতে অভিষেক হওয়া এই বোলার দুই ম্যাচে ভারতের বিপক্ষে ১১টি উইকেট পেয়ে রেকর্ড বুকে নাম লিখিয়েছেন। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে এখন উজ্জ্বল এক নক্ষত্র মুস্তাফিজুর রহমান নামের এই সাতক্ষীরা এক্সপ্রেস।

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তারালি ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের ছেলে মোস্তাফিজুর রহমান। বরেয়া জিলানী মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র। অনুর্ধ্ব-১৬, ১৮ ও ১৯ দলে সাতক্ষীরা জেলা দলের খেলোয়াড় ছিলেন তিনি।

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তারালি ইউনিয়নের ব্যবসায়ী বাবা আলহাজ্ব আবুল কাশেম গাজী ও মা মাহমুদা খাতুনের কনিষ্ঠ ছেলে মুস্তাফিজুর। ৬ সেপ্টেম্বর ১৯৯৫ সালে জন্ম। চার ভাই ও দুই বোনের সংসারে বেড়ে ওঠা মুস্তাফিজুর রহমানের। তার বড় ভাই মাহফুজার রহমান গ্রামীণফোনের টেরিটরি অফিসার হিসেবে কর্মরত আছেন। মেজ ও সেজ ভাই ঘের ব্যবসায়ী।

ইয়ামাল-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অরের জন্য চমকপ্রদ এক তারকাক…
  • ০৮ অক্টোবর ২০২৬
বিমান বাহিনীর কৃতি কর্মকর্তাদের মাঝে ওসমানী স্বর্ণপদক প্রদান
  • ০৮ অক্টোবর ২০২৬
এমপিও শিক্ষকদের বদলি: যে কারণে ক্ষোভ ঝাড়লেন বিএনপি মহাসচিব
  • ০৮ অক্টোবর ২০২৬
পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার
  • ০৮ অক্টোবর ২০২৬
অস্ট্রেলিয়ার শিক্ষাজীবন শুরু করতে না করতেই চলে গেলেন ঢাবি …
  • ০৮ অক্টোবর ২০২৬
সিজারের পর পেটে গজ রেখে সেলাই, ৪ মাসের শিশু রেখে চলে গেলেন …
  • ০৮ অক্টোবর ২০২৬