ভারত-পাকিস্তানের মধ্যকার যুদ্ধবিরতির মেয়াদ বাড়ল

১৬ মে ২০২৫, ১১:৩২ AM , আপডেট: ১৮ মে ২০২৫, ১১:০৭ AM
নরেন্দ্র মোদি ও শাহবাজ শরিফ

নরেন্দ্র মোদি ও শাহবাজ শরিফ © সংগৃহীত

যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছে ‘চিরশত্রু’ দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান। আগামী ১৮ মে পর্যন্ত তারা কোনো ধরনের সংঘাতে জড়াবে না বলে সম্মত হয়েছে। 

আজ শুক্রবার (১৬ মে) সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, যুদ্ধবিরতির সময় বাড়ানোর পাশাপাশি নয়াদিল্লি ও ইসলামাবাদের ডিজিএমও (ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশনস) শিগগিরই আলোচনা করবেন।

সূত্রের বরাতে এনডিটিভি বলছে, বৈঠকে উভয় দেশের ডিজিএমও সীমান্তের পরিস্থিতি পর্যালোচনা করবেন।

এর আগে গত ১০ মে সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে, ভারত ও পাকিস্তান ‘পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে’ সম্মত হয়েছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 
 
ভারত ও পাকিস্তানের চার দিনের পাল্টাপাল্টি হামলার পর এক বিবৃতিতে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাতব্যাপী আলোচনার পর তারা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।
 
ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, ‘আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে, মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাতব্যাপী দীর্ঘ আলোচনার পর ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।’
 
পরে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কথা নিশ্চিত করে ভারত ও পাকিস্তান।

আরও পড়ুন: নতুন শিক্ষাবর্ষে রাবির ক্লাস শুরুর তারিখ পরিবর্তন

বিবিসিকে এ বিষয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানান, ভারত ও পাকিস্তান স্থল, আকাশ ও সমুদ্র পথে সব ধরনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ভারতীয় সময় বিকেল ৫টা (১০ মে) থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হবে।
 
আর ভারতের সঙ্গে যুদ্ধবিরতিতে ‘সক্রিয় ভূমিকা’ পালন করায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন প্রশাসনের প্রশংসা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। 
 
এদিকে ভারত-পাকিস্তানের সংঘাত থামাতে মার্কিন প্রেসিডেন্টের মধ্যস্থতার প্রস্তাব এবং দেশ দুটির ‘পারমাণবিক যুদ্ধ’ ঠেকাতে তিনি বাণিজ্যকে ব্যবহার করেছেন বলে ডোনাল্ড ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লি।
 
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ভারতের দীর্ঘদিনের জাতীয় অবস্থান ছিল যে, কেন্দ্রশাসিত অঞ্চল সম্পর্কিত যেকোনো সমস্যা ভারত ও পাকিস্তান দ্বিপাক্ষিকভাবে সমাধান করবে।

চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ক্লদ দিয়ে যুদ্ধ, গুপ্তচরবৃত্তি ও প্রতারণা—উঠে এলো ভয়ংকর তথ্য
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক শিক্ষকের পড়ানোকে বিটিভির খবরের সাথে তুলনা করতাম, ত…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে একসঙ্গে প্রাণ হারালেন ৪ জন
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসস্ট্যান্ডে কুড়িয়ে পেলেন টাকা, মালিকের খোঁজে দুদিন ধরে ম…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুই মাদ্রাসাছাত্রকে নির্যাতনের অভিযোগ, ৩ শিক্ষক গ্রেপ্তার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9