বাসচাপায় বিইউপি শিক্ষার্থীর মৃত্যু

বিক্ষোভকারী শিক্ষার্থীদের সাথে সংহতি ভিপি নুরের

১৯ মার্চ ২০১৯, ০৬:০০ PM

© সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত ভিপি নুরুল হক নূর বাসচাপায় সহপাঠীর মৃত্যুর পর ঢাকার নর্দ্দায় সড়ক অবরোধ করে বিক্ষোভকারী শিক্ষার্থীদের মাঝে গিয়ে আন্দোলনে সংহতি জানিয়েছেনক। বিক্ষুব্ধ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, এই আন্দোলনে আঘাত করা হলে ‘দাত ভাঙা’ জবাব দেওয়া হবে।

মঙ্গলবার সড়ক আটকে শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যে বিকাল পৌনে ৫টায় কোটা সংস্কার আন্দোলনের নেতা রাশেদ খানকে নিয়ে সেখানে যান নূর। শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে তিনি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসমাজ একাত্মতা প্রকাশ করেছে। এর আগে নিরাপদ সড়ক আন্দোলন, কোটা আন্দোলনে রক্তক্ষয়ী হামলা চালানো হয়েছে।

তিনি বলেন, “ছাত্রসমাজকে সচেতন থাকতে হবে। শান্তিপূর্ণ আন্দোলন বানচালে বিভিন্ন মহল ষড়যন্ত্র শুরু করেছে। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে আঘাত করা হলে ছাত্রসমাজ দাতভাঙা জবাব দেবে।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের স্নাতকোত্তরের ছাত্র নুরুল হক নূর সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলনে প্রথম কাতারে ছিলেন। ওই আন্দোলনের এক পর্যায়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হামলার শিকার হয়েছিলেন তিনি।

মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার গেইটে সুপ্রভাত কোম্পানির একটি বাসের চাপায় মারা যান বিইউপির ছাত্র আবরার আহমেদ চৌধুরী।তার মৃত্যুর খবর পেয়ে যমুনা ফিউচার পার্কের সামনের সড়ক অবরোধ করে দোষী চালকের শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।

বিক্ষোভের এক পর্যায়ে সকাল ১০টার দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নতুন মেয়র আতিকুল ইসলাম শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত হন। বাসচালকের বিরুদ্ধে আইন অনুয়ায়ী ব্যবস্থা নেওয়াসহ শিক্ষার্থীদের দাবি পূরণে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।

তার আশ্বাসেও রাস্তা ছাড়েননি শিক্ষার্থীরা। মেয়র চলে যাওয়ার পর বেলা সাড়ে ১২টার দিকে সেখানে সুপ্রভাত পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।

 

ইয়ামাল-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অরের জন্য চমকপ্রদ এক তারকাক…
  • ০৮ অক্টোবর ২০২৬
বিমান বাহিনীর কৃতি কর্মকর্তাদের মাঝে ওসমানী স্বর্ণপদক প্রদান
  • ০৮ অক্টোবর ২০২৬
এমপিও শিক্ষকদের বদলি: যে কারণে ক্ষোভ ঝাড়লেন বিএনপি মহাসচিব
  • ০৮ অক্টোবর ২০২৬
পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার
  • ০৮ অক্টোবর ২০২৬
অস্ট্রেলিয়ার শিক্ষাজীবন শুরু করতে না করতেই চলে গেলেন ঢাবি …
  • ০৮ অক্টোবর ২০২৬
সিজারের পর পেটে গজ রেখে সেলাই, ৪ মাসের শিশু রেখে চলে গেলেন …
  • ০৮ অক্টোবর ২০২৬