নিউজিল্যান্ডের সংসদে সালাম দিয়ে বক্তব্য শুরু করলেন প্রধানমন্ত্রী

১৯ মার্চ ২০১৯, ০৫:৪৩ PM

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে সন্ত্রাসী হামলা চালানোর পর সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী সালাম দিয়ে বক্তব্য শুরু করেন। এতে দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডের্ন আসসালামু আলাইকুল বলে সংসদে উপস্থিতদে সম্বোধন করেন। এ সময় ক্রাইস্টচার্চের আল-নূর ও লিনউদ মসজিদে হামলাকারীকে আইনের পুরো সাজা ভোগ করতে হবে বলে জানিয়েছেন তিনি।

এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়, পার্লামেন্টের বিশেষ অধিবেশনে অংশ নিয়ে এসব কথা বলেন জেসিন্ডা। মসজিদে হামলায় হতাহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাতে গিয়ে পার্লামেন্টের স্পিকারকে সম্বোধন করে জেসিন্ডা বলেন, আসসালামু আলাইকুম। (আপনার ওপর শান্তি বির্ষত হোক)।

এর আগে দেশটির দক্ষিণাঞ্চলের ক্রাইস্টচার্চের দুই মসজিদের হতাহতদের শ্রদ্ধা জানাতে ওয়েলিংটনে এক সমাবেশে অংশ নেন তিনি। সেখানে মসজিদে হত্যাযজ্ঞের চারদিন পর ওই অনুষ্ঠানে তিনি উপস্থিত জনসাধারণকে উদ্দেশ্য করে বলেন, আমি আপনাদের অনুরোধ করছি, যারা প্রাণ হারিয়েছেন আপনারা তাদের কথা বলুন। কিন্তু যে প্রাণ কেড়ে নিয়েছে তার নাম নেয়া থেকে বিরত থাকুন।

গত শুক্রবার অস্ট্রেলীয় শ্বেতাঙ্গ ডানপন্থী ব্রেন্টন ট্যারেন্ট নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে আধা সয়ংক্রিয় রাইফেল দিয়ে হামলা চালায়। এতে ৫০ নিহত হয়েছেন। এ হামলায় অর্ধশতাধিক আহত হয়েছেন। এর মধ্যে পাঁচজন বাংলাদেশি নিহত হয়েছেন।

 

ইয়ামাল-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অরের জন্য চমকপ্রদ এক তারকাক…
  • ০৮ অক্টোবর ২০২৬
বিমান বাহিনীর কৃতি কর্মকর্তাদের মাঝে ওসমানী স্বর্ণপদক প্রদান
  • ০৮ অক্টোবর ২০২৬
এমপিও শিক্ষকদের বদলি: যে কারণে ক্ষোভ ঝাড়লেন বিএনপি মহাসচিব
  • ০৮ অক্টোবর ২০২৬
পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার
  • ০৮ অক্টোবর ২০২৬
অস্ট্রেলিয়ার শিক্ষাজীবন শুরু করতে না করতেই চলে গেলেন ঢাবি …
  • ০৮ অক্টোবর ২০২৬
সিজারের পর পেটে গজ রেখে সেলাই, ৪ মাসের শিশু রেখে চলে গেলেন …
  • ০৮ অক্টোবর ২০২৬