কুরআনের শেলফে লুকিয়ে হামলা থেকে বাঁচলেন কাদির

১৭ মার্চ ২০১৯, ০১:০৬ PM
আবদুল কাদির আববোরা

আবদুল কাদির আববোরা © সংগৃহীত

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে হামলা থেকে নিজেকে কুরআন রাখা একটি শেলফের নিচে আশ্রয় নিয়ে প্রাণে বাঁচেন আবদুল কাদির আববোরা। তিনি একজন ট্যাক্সিচালক এবং শুক্রবার জুমা পড়তে আসছিলেন। যখন অস্ট্রেলীয় শ্বেতাঙ্গ জঙ্গি নির্বিচার গুলি চালাতে শুরু করেন আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, যেন নিজের সন্তান ও স্ত্রীর মুখ দেখার সুযোগ পান।

এএফপির’র খবরে বলা হয়, শুক্রবার এক খ্রিস্টান জঙ্গির এলোপাতাড়ি গুলিতে ক্রাইস্টচার্চের দুটি মসজিদের অর্ধশত মুসল্লি নিহত হয়েছেন। যাদের মধ্যে তিন বছরের শিশু থেকে ৭৭ বছর বয়সী বৃদ্ধও রয়েছেন।

এই ভয়াবহ হামলা থেকে আবদুল কাদির শেষ পর্যন্ত অক্ষতই থেকে গেলেন। রোববার ঘটনাস্থলে যখন তিনি আসেন বার্তা সংস্থা এএফপিকে তখন বলেন, এটি শুধুই অলৌকিক ঘটনা। যখন আমি চোখ খুলি, তখন আমার চারপাশে লাশের স্তূপ। ইথিওপিয়া থেকে ২০১০ সালে নিউজিল্যান্ডে আসেন আবদুল কাদির। পরে নিস্তরঙ্গ শহর ক্যান্টাবুরিতে বসবাস শুরু করেন। দুই সপ্তাহ আগে তার স্ত্রী দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন। 

ইয়ামাল-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অরের জন্য চমকপ্রদ এক তারকাক…
  • ০৮ অক্টোবর ২০২৬
বিমান বাহিনীর কৃতি কর্মকর্তাদের মাঝে ওসমানী স্বর্ণপদক প্রদান
  • ০৮ অক্টোবর ২০২৬
এমপিও শিক্ষকদের বদলি: যে কারণে ক্ষোভ ঝাড়লেন বিএনপি মহাসচিব
  • ০৮ অক্টোবর ২০২৬
পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার
  • ০৮ অক্টোবর ২০২৬
অস্ট্রেলিয়ার শিক্ষাজীবন শুরু করতে না করতেই চলে গেলেন ঢাবি …
  • ০৮ অক্টোবর ২০২৬
সিজারের পর পেটে গজ রেখে সেলাই, ৪ মাসের শিশু রেখে চলে গেলেন …
  • ০৮ অক্টোবর ২০২৬