গভীর রাতে ভূমিকম্পে কেঁপে উঠল ভারত

১৪ মার্চ ২০২৫, ০৮:১৮ AM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:২৫ PM

© প্রতীকী ছবি

ভারতের লাদাখের কার্গিলে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) দিবাগত রাত রাত ২টা ৫০ মিনিটের দিকে কম্পন অনুভূত হয়। 

দেশটির ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি বলছে, রাতে জম্মু ও কাশ্মীরেও কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পটি দিবাগত রাত ২টা ৫০ মিনিটে ১৫ কিলোমিটার গভীরে আঘাত হেনেছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, জম্মু ও শ্রীনগরের অনেক নেটিজেন সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, তারা শহরগুলোতে কম্পন অনুভব করেছেন। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির এক্স অ্যাকাউন্ট থেকে প্রকাশিত একটি পোস্টেও এই ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

লেহ ও লাদাখ উভয়ই ভারতের ভূকম্পপ্রবণ অঞ্চল-৪-এ অবস্থিত, যার অর্থ ভূমিকম্পের ঝুঁকির দিক থেকে এগুলো এগিয়ে রয়েছে। টেকটোনিকভাবে সক্রিয় হিমালয় অঞ্চলে অবস্থিত হওয়ায়, লেহ ও লাদাখ ঘনঘন ভূমিকম্পের ঝুঁকিতে থাকে।

আজকের ভূমিকম্পের ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত হতাহতের কোনো খবর মেলেনি। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা জানিয়েছেন, তাঁরা প্রবল কম্পনের অনুভূতি টের পান।

অতীতে ঘটে যাওয়া ভূমিকম্প এবং অঞ্চলের টেকটোনিক স্থাপনা সম্পর্কিত বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে ভূমিকম্পপ্রবণ অঞ্চলগুলো চিহ্নিত করা হয়েছে এ দেশে। এই তথ্যের ওপর ভিত্তি করে ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (বিআইএস) দেশকে চারটি ভূমিকম্প অঞ্চলে ভাগ করেছে।

গত মাসে আসামের মরিগাঁও জেলায় ৫.০ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়, যার ফলে গুয়াহাটি ও রাজ্যের অন্যান্য অংশেও কম্পন অনুভূত হয়।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারির শেষদিকে পশ্চিমবঙ্গও কেঁপে উঠেছিল কম্পনে। বাংলাদেশেও কম্পন অনুভূত হয়েছিল। তার আগে উত্তরভারতের বিভিন্ন অঞ্চলে কম্পনের খবর মেলে। ভূমিকম্পে কেঁপে উঠেছিল উত্তর ভারতের বহু জায়গা।

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধ…
  • ১৫ নভেম্বর ২০২৬
টঙ্গীতে ডোবা থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
  • ১৫ নভেম্বর ২০২৬
আইইউবির সমাবর্তনে রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার পেলেন সরোদশ…
  • ১৫ নভেম্বর ২০২৬
মাগরিবের নামাজ পড়ে বাড়ি ফেরা হলো না, হাতির আক্রমণে নিহত
  • ১৫ নভেম্বর ২০২৬
বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকাসহ শীর্ষ দশে আছে যেসব শহর
  • ১৫ নভেম্বর ২০২৬
বন্দরে আমির হামজার মাহফিল, প্রতিহতের ঘোষণা চরমোনাই-হেফাজত আ…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950