সরাসরি ইসরায়েলি ঘাঁটিতে আঘাত হানল হিজবুল্লাহ

১১ মে ২০২৪, ০৪:৫৫ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:২০ PM

ইসরায়েলের রামিয়া সামরিক ঘাঁটি লক্ষ্য করে আজ শনিবার (১১ মে) রকেট ও কামান হামলা চালিয়েছে তারা লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এসব রকেট ও কামানের গোলা এই ঘাঁটিতে সরাসরি আঘাত হেনেছে বলে জানিয়েছে লেবাননের জাতীয় বার্তাসংস্থা। তাৎক্ষণিকভাবে হামলার ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানায়নি ইসরায়েলি বাহিনী।

শুক্রবার (১০ মে) লেবাননের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী। এরপরের দিনই ইসরায়েলি ঘাঁটিতে আঘাত হেনেছে হিজবুল্লাহর যোদ্ধারা।

হিজবুল্লাহ জানিয়েছে, তারা ইসরায়েলের একটি ‘নজরদারি স্থাপনায়’ হামলা চালিয়েছে এবং তাদের চালানো হামলা সরাসরি আঘাত হেনেছে।

গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের ওপর হামলা চালানো শুরু করে হিজবুল্লাহও। দখলদার ইসরায়েলি সেনারা যেন গাজার পাশাপাশি লেবানন সীমান্তেও ব্যস্ত থাকে সেজন্য হিজবুল্লাহ ইসরায়েলি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো অব্যাহত রাখে।

যদিও হিজবুল্লাহ এখনো ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ঘোষণা দেয়নি তবে যে কোনো সময় লেবানন-ইসরায়েল সীমান্তে বড় যুদ্ধ বেধে যেতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। [আলজাজিরা]

মাহিদার ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
এআইয়ের কারণে মারা যেতে পারে ১০০ কোটি মানুষ, দাবি বিল গেটসের
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোট-জাল জব্দ, আটক ১৭ জেলে
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ-চীনের যৌথ উদ্যোগ: চবিতে যাত্রা শুরু কনফুসিয়াস ইনস…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের নেতৃত্বে হাসনাত-ফাহিম
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়াশোনার সুযোগ তাইওয়ান…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬